শিশু আসমাকে ধর্ষণ ও হত্যায় চাচাতো ভাইয়ের মৃত্যুদণ্ড

নোয়াখালী সংবাদদাতা

নোয়াখালীর আলোচিত ৫ বছরের শিশু আসমা আক্তারকে ধর্ষণের পর হত্যার দায়ে তার চাচাতো ভাই শাহাদাত হোসেনকে (২৬) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১ লাখ টাকা অর্থদণ্ড করা হয়েছে।
সোমবার (৬ জুলাই) নোয়াখালীর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক ফারজানা আক্তার এ রায় ঘোষণা করেন। দীর্ঘ ৪ বছরের বিচারিক প্রক্রিয়া শেষে এ মামলার রায় হলো।
বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুক্লা সাহা এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামলার রায় ঘোষণার তারিখ তিন দফা পিছিয়ে ৬ জুলাই নির্ধারণ করা হয়েছিল। আদালতের এ রায়ে তারা ন্যায়বিচার পেয়েছেন বলে মনে করছেন।
আদালত সূত্রে জানা যায়, নিহত আসমা আক্তার চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা গ্রামের বাসিন্দা মাওলানা মো. শাহজাহানের মেয়ে। দণ্ডপ্রাপ্ত শাহাদাত হোসেন একই গ্রামের বাবুল হোসেনের ছেলে এবং সম্পর্কে আসমার চাচাতো ভাই।
২০২২ সালের ২৪ মার্চ বাড়ি থেকে নিখোঁজ হয় আসমা। ৯ দিন পর বাড়ির পেছনের একটি সেপটিক ট্যাংক থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে শাহাদাতকে গ্রেপ্তার করা হয়। আদালতে দেওয়া জবানবন্দিতে তিনি ধর্ষণ ও হত্যার কথা স্বীকার করেন।
ঘটনার পর নোয়াখালীজুড়ে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। দ্রুত বিচার ও সর্বোচ্চ শাস্তির দাবিতে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্যোগে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

রামিসা ধর্ষণ-হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড