শিরোনাম

বিশ্বকাপ মিশন শুরুর আগে মেসির এক শব্দের বার্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপ মিশন শুরুর আগে মেসির এক শব্দের বার্তা
লিওনেল মেসি। ছবি: এপি

কাতার বিশ্বকাপের মুকুট ধরে রাখার মিশন শুরুর আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঝড় তুললেন আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসি। আলজেরিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে তার একটি পোস্ট ফুটবলপ্রেমীদের মাঝে নতুন উন্মাদনা তৈরি করেছে।

নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে দলের কঠোর অনুশীলনের বেশ কিছু ছবি প্রকাশ করেছেন আর্জেন্টাইন জাদুকর। তবে সব ছবি ছাপিয়ে সমর্থকদের নজর কেড়েছে একটি চমৎকার ফ্রেম। যেখানে দেখা যাচ্ছে, আলবিসেলেস্তে শিবিরের সবাই মাঠের মাঝে গোল হয়ে দাঁড়িয়ে আছেন, আর সামনে রাখা আর্জেন্টিনার পতাকায় জ্বলজ্বল করছে মাত্র একটি শব্দ ‘একসঙ্গে’।

কোনো দীর্ঘ বার্তা বা বাড়তি ক্যাপশন ছাড়াই কেবল এ একটি শব্দের মাধ্যমে দলের ইস্পাতকঠিন ঐক্য ও শিরোপা ধরে রাখার প্রত্যয় ফুটিয়ে তুলেছেন অধিনায়ক। অন্যান্য ছবিতে সতীর্থদের সঙ্গে তার নিবিড় প্রস্তুতির চিত্র ফুটে উঠলেও, এই একটি শব্দই যেন পুরো দলের আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে। বাংলাদেশ সময় বুধবার (১৭ জুন) সকাল ৭টায় কানসাসে আলজেরিয়ার মুখোমুখি হয়ে নিজেদের বিশ্বকাপ মিশন শুরু করতে যাচ্ছে আর্জেন্টিনা। গুরুত্বপূর্ণ এ ম্যাচের আগে অধিনায়কের এমন অর্থবহ ও সংক্ষিপ্ত বার্তা মাঠের লড়াইয়ের আগে ড্রেসিংরুম থেকে শুরু করে গ্যালারি সবখানেই জোগাচ্ছে বাড়তি অনুপ্রেরণা।

/এমএকে/