শিরোনাম

হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর

হামের প্রাদুর্ভাবে দেশে শিশু মৃত্যুর মিছিল থামছে না। দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে নতুন করে আরও এক শিশুর প্রাণহানি ঘটেছে। এতে গত ১৫ মার্চ থেকে এ পর্যন্ত হামের প্রাদুর্ভাবে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৫৭ জনে।

মঙ্গলবার (১৬ জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ (মঙ্গলবার) সকাল ৮টা পর্যন্ত হামের উপসর্গ নিয়ে আরও এক শিশু মারা গেছে। একই সময়ে আরও মোট এক হাজার ৬ শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে আসে, তাবে তাদের মধ্যে ৯৩৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৩৬ হাম আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মোট ৮৭ হাজার ৯২৯ শিশুর মধ্যে হামের উপসর্গ দেখা দিয়েছে। তাদের মধ্যে ১০ হাজার ৫২৩ শিশুর নিশ্চিত হাম শনাক্ত হয়। এই সময়ের মধ্যে হামের উপসর্গ নিয়ে মোট ৫৬৪ শিশুর মৃত্যু হয়েছে। আর একই সময়ে হামে আক্রান্ত হয়ে আরও ৯৩ শিশু প্রাণ হারিয়েছে।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুদের মধ্যে সবচেয়ে বেশি ২৩৯ জন মারা গেছে ঢাকায়, আর রাজশাহী বিভাগে মোট ৮৭ শিশুর মৃত্যু হয়েছে।

/এফআর/