আর্জেন্টিনাকে হারানো সেই কোচ এবার তিউনিসিয়ার দায়িত্বে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের প্রথম ম্যাচেই বড় ব্যবধানে হারের পর প্রধান কোচ সাবরি লামুশিকে বরখাস্ত করেছে তিউনিসিয়া জাতীয় ফুটবল দল। তার স্থলাভিষিক্ত করা হয়েছে অভিজ্ঞ ফরাসি কোচ হার্ভে রেনার্ডকে। তিউনিসিয়ার জাতীয় টেলিভিশনে এক আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। বর্তমানে মেক্সিকোতে অবস্থানরত দলটির সঙ্গে মঙ্গলবার (১৬ জুন) মোনতেরেতে নিজের প্রথম অনুশীলন সেশনেই মাঠে নামবেন নতুন এ কোচ।
আন্তর্জাতিক ফুটবলে রেনার্ড বেশ পরিচিত মুখ। এর আগে তিনি দুটি ভিন্ন দেশের হয়ে বিশ্বকাপে কোচিং করিয়েছেন, যার মধ্যে ২০১৮ সালে মরক্কো এবং ২০২২ বিশ্বকাপে সৌদি আরবকে নেতৃত্ব দেওয়ার অভিজ্ঞতা রয়েছে তার। বিশেষ করে গত বিশ্বকাপে তার অধীনেই আর্জেন্টিনার বিপক্ষে ঐতিহাসিক জয় পেয়েছিল সৌদি আরব। এদিকে বিদায়ী কোচ লামুশির সহকারী হিসেবে কাজ করা সাবেক তারকা ফুটবলার ওয়াহবি খাজরি নতুন কোচ রেনার্ডের সঙ্গেও সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
তিউনিসিয়ার জন্য এটি সপ্তম বিশ্বকাপ আসর হলেও, পূর্ববর্তী প্রতিবারই তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে। এবারও সুইডেনের বিপক্ষে প্রথম ম্যাচের বড় হার তাদের নকআউট পর্বের পথকে বেশ কঠিন করে তুলেছে। তবে নতুন কোচের ছকে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় নিয়ে ২১ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে জাপানের মুখোমুখি হবে উত্তর আফ্রিকার দলটি।

বিশ্বকাপের মধ্যেই তিউনিসিয়ার কোচ ছাটাই