হরমুজ প্রণালি কখনই আগের অবস্থায় ফিরবে না: ইরানি শ্রমিক নেতা

সিজেডএন ডেস্ক

ইরানের বাণিজ্যিক মেরিন ইউনিয়নের প্রধান সামান রেজাই বলেছেন, চলমান সংকটের চূড়ান্ত অবসান ঘটলেও হরমুজ প্রণালির ট্রানজিট ব্যবস্থা ‘কখনোই যুদ্ধ-পূর্ববর্তী অবস্থায় ফিরবে না’।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রণালিটি বাণিজ্যিক জাহাজ চলাচলের জন্য একটি নিরাপদ আশ্রয়স্থল ছিল। কিন্তু যুদ্ধ সেই পুরনো ব্যবস্থা ও কাঠামোকে ভেঙে দিয়েছে। এখন নতুন ব্যবস্থার জন্য অপেক্ষা করতে হবে, যেখঅনে উপকূলীয় রাষ্ট্রগুলো কার্যকর ভূমিকা থাকবে।’
সামান রেজাই আন্তর্জাতিক পরিবহন শ্রমিক ফেডারেশনের (আইটিএফ) সহযোগী সংগঠন ইরানিয়ান মার্চেন্ট মেরিনার্স সিন্ডিকেটের (আইএমএমএস) মহাসচিব। তিনি বলেন, প্রণালিটিতে সম্পূর্ণ স্বাভাবিক অবস্থায় ফেরা একটি ‘দীর্ঘ ও অনিশ্চিত প্রক্রিয়া’ হতে পারে।
তিনি বলেন, পরিস্থিতি স্বাভাবিক হওয়ার জন্য প্রয়োজন টেকসই শান্তি, দৃশ্যমান হুমকির হ্রাস এবং দীর্ঘ সময় ধরে দুর্ঘটনা ছাড়া জাহাজ চলাচল অব্যাহত থাকা।
নির্দিষ্ট সময়সীমার বিষয়ে রেজাই বলেন, আইটিএফের মূল্যায়ন অনুযায়ী, বিপুল সংখ্যক জাহাজের জট, ক্রু পরিবর্তনের প্রয়োজনীয়তা এবং অন্যান্য জটিলতার কারণে ‘কয়েক সপ্তাহ, এমনকি কয়েক মাসও’ সময় লাগতে পারে।
তিনি আরও বলেন, ‘এছাড়াও উপসাগরের উভয় পাশে অবস্থিত বন্দর ও পরিবহন কর্তৃপক্ষ এবং বাণিজ্য ও তেল কর্তৃপক্ষের বেশ কিছু প্রধান স্থাপনা যুদ্ধে ক্ষতিগ্রস্ত হয়েছে। যেগুলোর মেরামত ও পুনর্নির্মাণের জন্য বিপুল তহবিল এবং সময়ের প্রয়োজন।’
সূত্র: আল জাজিরা

হরমুজে শুল্ক আরোপের খবর ইরানের অভ্যন্তরীণ রাজনৈতিক কৌশল: ভ্যান্স