পরিবর্তন করা হলো পবিত্র কাবা শরিফের গিলাফ

সিজেডএন ডেস্ক

নতুন আরবি বছর ১৪৪৮ হিজরির আগমন উপলক্ষে পবিত্র কাবা শরিফে স্থাপন করা হয়েছে নতুন গিলাফ বা কিসওয়া। সোমবার (১৫ জুন) স্থানীয় সময় এশার নামাজের পর মক্কার মসজিদুল হারামে আনুষ্ঠানিকভাবে নতুন গিলাফ উন্মোচন করা হয় এবং মঙ্গলবার (১৬ জুন) ভোরে কাবা শরিফের গায়ে তা পুরোপুরি জড়িয়ে দেওয়া হয়।
দীর্ঘদিনের প্রথা অনুযায়ী হজের সময় গিলাফ পরিবর্তনের নিয়ম ছিল। কিন্তু গত কয়েক বছর ধরে মহররমের প্রথম দিনে কিসওয়া বদলানোর নতুন ধারাবাহিকতা বজায় রেখেছে মসজিদুল হারাম ও মীনার মসজিদ কর্তৃপক্ষ। এ মুহূর্তের সাক্ষী হতে প্রতিবছরের মতো এবারও বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো ধর্মপ্রাণ মুসলমান অধীর আগ্রহে অপেক্ষা করেন। অত্যন্ত সুনিপুণভাবে তৈরি এ কিসওয়া প্রস্তুত করতে ব্যবহার করা হয়েছে ৪৭ খণ্ড উচ্চমানের রেশমি কাপড়। সৌদি আরবের আল জৌদ এলাকায় অবস্থিত কিং আব্দুল আজিজ কমপ্লেক্সে শতাধিক দক্ষ কারিগরের প্রায় ১১ মাসের নিরলস পরিশ্রমে সাতটি ধাপে এই গিলাফ প্রস্তুত করা হয়।
সম্পূর্ণ গিলাফটির ওজন প্রায় ১ হাজার ৪১৫ কেজি। এর ওপর অত্যন্ত আকর্ষণীয় ক্যালিগ্রাফিতে পবিত্র কোরআনের ৬৮টি আয়াত অলংকৃত করা হয়েছে। ক্যালিগ্রাফির কাজে ব্যবহার করা হয়েছে প্রায় ১২০ কেজি ২৪ ক্যারেট স্বর্ণ এবং ১০০ কেজি রৌপ্যের সুতা। গিলাফ প্রতিস্থাপন অনুষ্ঠানে সৌদি রাজপরিবারের প্রতিনিধিসহ পবিত্র হারামাইনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। প্রচলিত রীতি অনুযায়ী, নতুন গিলাফটি কাবা শরীফের দায়িত্বপ্রাপ্ত কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করার পর পুরোনো গিলাফটি খুলে ছোট ছোট অংশে টুকরো করা হয়, যা পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশের গণ্যমান্য ব্যক্তি ও বিশেষ অতিথিদের মাঝে স্মারক হিসেবে বিতরণ করা হবে।
সূত্র: সৌদি গেজেট

পবিত্র কাবা শরিফের গিলাফ উপহার পেলেন ধর্ম উপদেষ্টা