মার্কিন বিমানবন্দরে আটকে ইরানি অধিনায়ক, দলের ফেরা বিলম্বিত

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ে নিউজিল্যান্ডের সঙ্গে ড্র করেছে ইরান। এরপর মেক্সিকোর তিহুয়ানায় তাদের ক্যাম্পে ফেরার পথে লস অ্যাঞ্জেলেসের বিমানবন্দরে দুই সদস্যকে আটকে দেওয়া হয়। ফলে ইরানের জাতীয় ফুটবল দলের যাত্রা বিলম্বিত হয়েছে।
ইরানের আধা-রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসনিম জানিয়েছে, অধিনায়ক ও ইরানি ফরোয়ার্ড মেহদি তারেমি এবং দলের সহকারী কোচ সাঈদ আলহুইয়ের বিমানবন্দর ত্যাগ করার সময় জটিলতা সৃষ্টি হয়। এর আগে যুক্তরাষ্ট্রে পবেশের সময়ও তারা একই ধরনের জটিলতার মধ্যে পড়েছিলেন।
দলের অন্য সদস্যরা বিমানে উঠলেও তখনও তারেমি এবং সহকারী কোচের বিমানবন্দর ত্যাগ করার প্রক্রিয়া শেষ হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি সমাধানে কাজ করছে বলে জানা যায়।
এদিকে ইরানের ফুটবল ফেডারেশন উইঙ্গার মেহদি তোরাবির জন্য একাধিকবার প্রবেশের অনুমতিসহ ভিসা পাওয়ার চেষ্টা করছে। কারণ, ম্যাচের পর তার একবার প্রবেশযোগ্য (সিঙ্গেল-এন্ট্রি) ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে।
এর আগে বাংলাদেশ সময় মঙ্গলবার (১৬ জুন) সকাল ৭টায় অনুষ্ঠিত এ ম্যাচে দুইবার পিছিয়ে পড়েও ২-২ গোলে ড্র করে ইরান। তবে ম্যাচ শেষে ক্যালিফোর্নিয়াতে শারীরিক ক্লান্তি দূর করার পূর্বপরিকল্পনা থাকলেও, ম্যাচ শেষ হতেই লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১৪০ মাইল দূরে মেক্সিকোর টিহুয়ানায় যাওয়ার নির্দেশ দেওয়া হয় দলটিকে।
এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেন কোচ গালেনোয়েই। তিনি জানান, খেলোয়াড়দের রিফ্রেশমেন্টের জন্য সময়টুকুও দেওয়া হয়নি। এটা তাদের পরবর্তী প্রস্তুতিতে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলবে। এর নেপথ্যে কারা রয়েছে তা স্পষ্ট না করলেও তিনি ইঙ্গিত দেন যে, দলের পরিকল্পনা অন্য কোথাও থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। চলমান বিশ্বকাপে তাদের দলই সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সূত্র: আল জাজিরা

দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের