শিরোনাম

বাংলাদেশে আসছে পাকিস্তান, প্রথম ম্যাচ ১১ মার্চ

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বাংলাদেশে আসছে পাকিস্তান, প্রথম ম্যাচ ১১ মার্চ
বাংলাদেশ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

তিন মাসের বেশি সময় পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। গেল ২ ডিসেম্বর আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ হওয়ার পর জাতীয় দলের পরের ব্যস্ততা হওয়ার কথা ছিল চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্তের কারণে লিটনদের আর টুর্নামেন্টে খেলা হচ্ছে না। সব ঠিক থাকলে বাংলাদেশ ক্রিকেট দল আবার মাঠে নামবে আগামী ১১ মার্চ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, সফরকারী পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ১১ মার্চ।

বিসিবির প্রকাশ করা সূচি অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট দল ঢাকায় আসবে ৯ মার্চ। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম ম্যাচ ১১ মার্চ, পরের দুটি ১৩ ও ১৫ মার্চ। সব ম্যাচই দিবারাত্রির, খেলা শুরু হবে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিটে। মিরপুরে সিরিজের তিন ওয়ানডে শেষে পাকিস্তান দল ঢাকা ছাড়বে ১৬ মার্চ।

এই সিরিজ দিয়েই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি জায়গা করে নেওয়ার চ্যালেঞ্জ শুরু হবে বাংলাদেশের। বিশ্বকাপে সরাসরি জায়গা করতে ২০২৭ সালের ৩১ মার্চের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সেরা ৯ এ থাকতে হবে। বর্তমানে বাংলাদেশ আছে ১০ নম্বরে।

/টিই/