চোটে বিশ্বকাপ শেষ হাসারাঙ্গার

চোটে বিশ্বকাপ শেষ হাসারাঙ্গার
সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় ধাক্কা খেলো শ্রীলঙ্কা। হ্যামস্ট্রিং চোটে টুর্নামেন্ট থেকে ছিটকে গেছেন লঙ্কান অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা। গেল রবিবার কলম্বোয় আয়ারল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে চোট পান তিনি।
চোট নিয়েও নিজের বোলিং কোটা পূরণ করেছিলেন হাসারাঙ্গা। ৪ ওভারে ২৫ রান দিয়ে ৩ উইকেট নেন হাসারাঙ্গা।
সোমবার (৯ ফেব্রুয়ারি) করা এমআরআই স্ক্যানে তার বাঁ হ্যামস্ট্রিং ছিঁড়ে যাওয়ার প্রমাণ মিলেছে। যুক্তরাজ্যের বিশেষজ্ঞ চিকিৎসক রিপোর্টটি পর্যালোচনা করার পরই তাকে বিশ্বকাপ থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।
হাসারাঙ্গার জায়গায় লেগস্পিন অলরাউন্ডার দুশান হেমন্থকে দলে নেওয়া হতে পারে।