শিরোনাম

কন্যাসন্তানের বাবা হলেন অ্যাটলি

সিটিজেন ডেস্ক
কন্যাসন্তানের বাবা হলেন অ্যাটলি
অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি। ছবি: ইন্সটাগ্রাম

বলিউড ও দক্ষিণী সিনেমার জনপ্রিয় নির্মাতা অ্যাটলি কুমার ও প্রিয়া অ্যাটলি দম্পতির ঘরে কন্যাসন্তান এসেছে। সোমবার (২০ এপ্রিল) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এই খবর জানান অ্যাটলি।

পোস্টে একটি বিশেষ পোস্টার শেয়ার করেন তিনি। সেখানে তাদের প্রথম সন্তান মীরের একটি স্কেচে লেখা ছিল, ‘আমি একটি ছোট বোন পেয়েছি।’ পোস্টটির ক্যাপশনে অ্যাটলি লেখেন, ‘আমি আর প্রিয়া ধন্য।’ একই সঙ্গে তিনি জানান, ২০ এপ্রিল তাদের কোলজুড়ে কন্যাসন্তান এসেছে। এর আগে এই দম্পতির মীর নামে এক পুত্রসন্তান রয়েছে।

ছবি: ইন্সটাগ্রাম
ছবি: ইন্সটাগ্রাম

ব্যক্তিগত জীবনের এই সুখবরের পাশাপাশি কাজের ক্ষেত্রেও ব্যস্ত সময় পার করছেন অ্যাটলি। বর্তমানে তিনি তার পরবর্তী সিনেমা ‘রাকা’র কাজ নিয়ে ব্যস্ত। এতে অভিনয় করছেন দক্ষিণি সুপারস্টার আল্লু অর্জুন ও বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

সম্প্রতি আল্লু অর্জুনের ৪৪তম জন্মদিন উপলক্ষে সিনেমাটির একটি ফার্স্ট লুক প্রকাশ করা হয়। সেখানে তাকে ভিন্ন লুকে দেখা গেছে, যা দর্শকদের মধ্যে কৌতূহল তৈরি করেছে। সান পিকচার্সের প্রযোজনায় নির্মিত এই সিনেমায় আন্তর্জাতিক পর্যায়ের প্রযুক্তিবিদরা কাজ করছেন।

/এসএ/