শিরোনাম

পত্রিকায় খবর দেখে পুনম পাণ্ডেকে চড় মারেন বাবা

বিনোদন ডেস্ক
পত্রিকায় খবর দেখে পুনম পাণ্ডেকে চড় মারেন বাবা
পুনম পাণ্ডে। ছবি: সংগৃহীত

বলিউডের আলোচিত অভিনেত্রী পুনম পাণ্ডে। অভিনয়ের পাশাপাশি বিভিন্ন বিতর্কিত মন্তব্য ও কর্মকাণ্ডের কারণে প্রায়ই আলোচনায় আসেন তিনি। ২০১১ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দল চ্যাম্পিয়ন হলে ক্যামেরার সামনে নগ্ন হওয়ার ঘোষণা দিয়ে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছিলেন। দীর্ঘ এক যুগের বেশি সময় পর সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই ঘটনার জেরে পারিবারিক অশান্তি ও বাবার হাতে চড় খাওয়ার অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন অভিনেত্রী।

প্রচার পাওয়ার আশায় তখন এমন মন্তব্য করেছিলেন বলে জানান পুনম। তবে এজন্য তাকে কম মূল্য দিতে হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাওকে দেওয়া ওই সাক্ষাৎকারে পুনম বলেন, তার বিতর্কিত সেই মন্তব্যের বিষয়ে পরিবারের সদস্যরা আগে থেকে কিছুই জানতেন না। পরের দিন খবরের কাগজে বিষয়টি দেখে বাবা প্রচণ্ড ক্ষুব্ধ হন এবং তাকে চড় মারেন।

রক্ষণশীল পরিবারের সন্তান হয়েও এমন আচরণ করায় বাড়িতে দীর্ঘদিন অশান্তি চলেছিল বলে জানান পুনম। অভিনেত্রী জানান, সে সময় আলোচনায় আসার জন্য তিনি মরিয়া হয়ে উঠেছিলেন। বন্ধুদের সঙ্গে আড্ডার ছলে এই সিদ্ধান্ত নিয়েছিলেন।

উল্লেখ্য, ২০২৪ সালে নিজের মৃত্যুর ভুয়া খবর ছড়িয়ে সামাজিক মাধ্যমে তীব্র সমালোচনার মুখে পড়েন পুনম পাণ্ডে। যদিও পরবর্তীতে তিনি দাবি করেন, জরায়ু ক্যান্সার নিয়ে সচেতনতা তৈরির জন্যই তিনি এমন নাটক করেছিলেন। তবে তার এই কর্মকাণ্ড ভালোভাবে নেয়নি সাধারণ মানুষ।

/জেএইচ/