শিরোনাম

বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট

নিজস্ব প্রতিবেদক
বৃষ্টিতে বন্ধ মিরপুর টেস্ট
মাঠের স্ক্রিনে ভেসে ওঠে খেলা বন্ধের খবর। ছবি: সংগৃহীত

৪০ মিনিটের লাঞ্চ বিরতিতে শেষে খেলা শুরু হওয়ার কথা থাকলেও তা হচ্ছে না বৃষ্টির কারণে। মধ্যাহ্নভোজের বিরতির সময়েই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়, যার তীব্রতা পরে আরও বাড়ে।

অবশ্য বৃষ্টি শুরুর আগেই পিচ ঢেকে দেওয়া হয় কাভারে।

মধ্যাহ্নভোজের বিরতিতে যাওয়ার আগে বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ৯৩ রান তোলে। তাতে বাংলাদেশের লিড দাঁড়ায় ১২০ রানে। প্রথম ইনিংসে সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্তর সঙ্গে ক্রিজে আছেন মুমিনুল হক।

/টিই/