চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা: পুলিশকে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

পুলিশ বাহিনীতে চেইন অব কমান্ড ভাঙলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ‘পুলিশ সপ্তাহ ২০২৬’ উপলক্ষে সোমবার (১১ মে) প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে আয়োজিত ‘পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে প্রধানমন্ত্রীর দিকনির্দেশনামূলক ভাষণ’ অনুষ্ঠানে অংশ নিয়ে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘ব্যক্তিগত সততা ও প্রাতিষ্ঠানিক স্বচ্ছতার বিকল্প নেই। দুর্নীতির বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় রাখতে হবে। বাহিনীর শৃঙ্খলার সঙ্গে কোনো আপোস করা হবে না। আপনাদের প্রতিটি পদক্ষেপ যাতে বাহিনীর ভাবমূর্তি উজ্জ্বল করে সেদিকে সজাগ দৃষ্টি রাখতে হবে। চেইন অব কমান্ড যারা ব্রেক করবেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
তিনি আরও বলেন, ‘পুলিশের অপারেশনাল কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং অন্যান্য কাজে স্বচ্ছতা বৃদ্ধি করতে বডিওর্ন ক্যামেরার ব্যবহার আরও বাড়াতে চাচ্ছি। কিছু বডিওর্ন ক্যামেরা আমাদের আছে, ভবিষ্যতে সব পর্যায়ে বডিওর্ন ক্যামেরা ব্যবহার করে তদন্ত-অপারেশন সব কার্যক্রম রেকর্ডের রাখার ব্যবস্থা নেওয়া হবে।’
ন্যূনতম বলপ্রয়োগের বিষয়ে পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, ‘আপনাদের (পুলিশ) স্মরণ রাখতে হবে, মানবাধিকারের বিষয়টি এখন অনেক গুরুত্বপূর্ণ। অপরাধ কার্যক্রম বন্ধ বা কমানো বা প্রসিকিউশন টিমকে সহযোগিতা এবং তদন্ত কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনার জন্য মানবাধিকার সমুন্নত রেখে কৌশলে রকম সব কার্যক্রম চালাতে হবে।’
পর্যটকদের নিরাপত্তা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশের সক্ষমতা বাড়ানো হচ্ছে। কারণ এখানে আমাদের দেশের ভাবমূর্তির বিষয়টি জড়িত। তাই পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে ট্যুরিস্ট পুলিশকে সমন্বিত উদ্যোগ নিতে হবে। যাতে আমাদের দেশের ভাবমূর্তি ও পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পায়।’
এ সময় অপরাধ দমনের পাশাপাশি জনগণের সঙ্গে আস্থা ও বিশ্বাসের সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

সম্মানজনক পদোন্নতি পাবেন কিছু পুলিশ সদস্য: স্বরাষ্ট্রমন্ত্রী