শিরোনাম

লা লিগা জিতে কত টাকা পাচ্ছে বার্সেলোনা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
লা লিগা জিতে কত টাকা পাচ্ছে বার্সেলোনা
লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা দলের ট্রফি হাতে উৎসব। ছবি: সংগৃহীত

বার্সেলোনা এখন উৎসবের নগরী। ফুটবল ক্লাব বার্সেলোনা এল ক্লাসিকো জিতে নিশ্চিত করেছে শিরোপা। লিগ ট্রফি জিতে বেশ বড় অঙ্কের অর্থ পুরস্কারও পাচ্ছে তারা।

রবিবার (১০ মে) রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ২-০ গোলে জিতে ২৯তম ট্রফি হাতে নিয়েছে। টানা দ্বিতীয় ও চার বছরে তৃতীয়বার লা লিগা চ্যাম্পিয়ন হলো বার্সেলোনা। ট্রফির সঙ্গে তারা বড় অঙ্কের অর্থও পাচ্ছে। প্রত্যেক বছর টেলিভিশন স্বত্ব থেকে উপার্জিত অর্থ লা লিগার চ্যাম্পিয়নদের পুরস্কৃত করা হয়। বার্সা ঠিক কত পাবে, সেটা নিশ্চিত করে না বলা গেলেও হতে পারে কয়েক কোটি ডলার।

২০২২-২৩ মৌসুমে বার্সা শিরোপার সঙ্গে পেয়েছিল ৬ কোটি ১০ লাখ ইউরোর কিছু বেশি। তিন বছর আগের সেই অর্থের পরিমাণ আরও বাড়বে, কারণ টেলিভিশন স্বত্বের মূল্য আগের চেয়ে বেড়েছে। সেক্ষেত্রে এবার তাদের প্রাইজমানি ৬ কোটি থেকে ৯ কোটি ইউরোর মধ্যে থাকবে। বাংলাদেশি মুদ্রায় যা ৮৬৫ কোটি টাকা থেকে ১৩শ কোটি টাকার মধ্যে।

এছাড়া বার্সা চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে ওঠায় এবং স্প্যানিশ সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়ার প্রাইজমানিও পাবে। তবে লা লিগা জিতেই সবচেয়ে বড় পুরস্কার পেতে যাচ্ছে তারা।

/টিই/