সিরিজ নির্ধারণী ম্যাচে ব্যাটিংয়ে বাংলাদেশ, পাকিস্তান একাদশে ৩ পরিবর্তন

সিটিজেন স্পোর্টস ডেস্ক

বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে সিরিজ নির্ধারণী ম্যাচে টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আজ (রবিবার) অনুষ্ঠিত হচ্ছে তৃতীয় ও শেষ ওয়ানডে।
মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে অপরিবর্তিত একাদশেই মাঠে নেমেছে মেহেদী হাসান মিরাজের দল।
বাংলাদেশ সময় দুপুর ২টা ১৫ মিনিটে ম্যাচটি শুরু হয়েছে। পাকিস্তান দলে অবশ্য কয়েকটি পরিবর্তন এসেছে। আগের ম্যাচে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার হুসাইন তালাত। এছাড়া বাদ পড়েছেন টপঅর্ডার ব্যাটার শামিল হোসেন ও পেসার মোহাম্মদ ওয়াসিম। তাদের জায়গায় অভিষেক হতে যাচ্ছে গাজি ঘোরি ও সাদ মাসুদের, আর একাদশে জায়গা পেয়েছেন স্পিনার আবরার আহমেদ।
গত ম্যাচে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে বড় হার দেখেছিল বাংলাদেশ। তবে আজকের ম্যাচে ভালো স্কোরের ব্যাপারে আত্মবিশ্বাসী অধিনায়ক মিরাজ। তিনি বলেছেন, উইকেট ভালো হওয়ায় দল বড় রান করতে পারবে বলে আশা করছেন। তার মতে, এই উইকেটে প্রায় ২৬০ রান প্রতিদ্বন্দ্বিতামূলক স্কোর হতে পারে। এজন্য টপঅর্ডার ও মিডলঅর্ডারের ব্যাটারদের দায়িত্ব নিয়ে খেলতে হবে।
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, মুস্তাফিজুর রহমান ও নাহিদ রানা।
পাকিস্তানের একাদশ: শাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, গাজি ঘোরি, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলি আগা, আব্দুস সামাদ, ফাহিম আশরাফ, সাদ মাসুদ, শাহিন শাহ আফ্রিদি (অধিনায়ক), আবরার আহমেদ ও হারিস রউফ।