আউট হয়ে ক্ষোভ দেখানোয় শাস্তি পেলেন সালমান

সিটিজেন স্পোর্টস ডেস্ক

মিরপুরে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে রানআউট হয়ে ক্ষোভ প্রকাশ করায় পাকিস্তানের ব্যাটসম্যান সালমান আগা শাস্তি পেয়েছেন। ম্যাচ রেফারি সালমানকে তিরস্কার করেছেন এবং আইসিসির আচরণবিধি অনুযায়ী তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) পাকিস্তানের ইনিংসের ৩৯তম ওভারে মেহেদী হাসান মিরাজের বল ব্যাটে লাগিয়ে মোহাম্মদ রিজওয়ান বোলারের দিকে ঠেলে দেন। মিরাজ বলটি পা দিয়ে থামালেও সেটি কাছেই পড়ে ছিল। এ সময় ক্রিজের বাইরে থাকা সালমান বলটি তুলে মিরাজের দিকে দিতে গেলে মিরাজ দ্রুত বল কুড়িয়ে স্টাম্পে আঘাত করেন। পরে থার্ড আম্পায়ার কুমার ধর্মসেনা রিপ্লে দেখে তাকে রানআউট ঘোষণা করেন।
এই সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে মাঠ ছাড়ার সময় মেজাজ হারান সালমান। সাজঘরে ফেরার পথে বাংলাদেশের উইকেটকিপার লিটন দাসের সঙ্গে তার উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
ম্যাচ রেফারির মতে, এই আচরণ আইসিসির আচরণবিধির ২.২ ধারার লঙ্ঘন, যা ক্রিকেট সরঞ্জামের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে বিবেচিত হয়। এটি লেভেল-১ অপরাধের আওতায় পড়ে। আগে শাস্তির রেকর্ড না থাকায় সালমানকে তিরস্কারের পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে।
লিটন দাসের সঙ্গে তার বাক্যবিনিময়কে ম্যাচ রেফারি ‘ভুল বোঝাবুঝি’ হিসেবে দেখেছেন। বৃষ্টি-বিঘ্নিত খেলায় ডাকওয়ার্থ-লুইস-স্টার্ন (ডিএলএস) পদ্ধতিতে ১২৮ রানে জয় পায় পাকিস্তান।