এমবাপ্পে মাঠে ফিরবেন কবে

এমবাপ্পে মাঠে ফিরবেন কবে
সিটিজেন স্পোর্টস ডেস্ক

কিলিয়ান এমবাপ্পের চোটের ধরণ বা তার মাঠে ফিরতে কতদিন লাগবে, কিছুই পরিষ্কার করে জানায়নি রিয়াল মাদ্রিদ। তবে এমবাপ্পের মাঠের বাইরে থাকার সময়টা যে বেড়ে চলেছে তা নিশ্চিত।
লা লিগায় আজ শনিবার এলচের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।
ম্যাচের আগে সংবাদ সম্মেলনে দলটির কোচ আলভারো আরবেলোয়া জানান, আসছে ম্যাচে খেলবেন না চলতি মৌসুমে রিয়ালের জার্সিতে ৩৩ ম্যাচে ৩৮ গোল করা ফরাসি তারকা ফরোয়ার্ড এমবাপ্পে।
হাঁটুর পুরনো সমস্যায় ভুগছেন এমবাপ্পে। খেলতে পারেননি লা লিগায় দুটি ও চ্যাম্পিয়নস লিগের দুই ম্যাচে। ইউরোপসেরার মঞ্চে শেষ ষোলোর প্রথম লেগে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে রিয়াল; তবে ফিরতি লেগ ইংলিশ ক্লাবটির মাঠে হওয়ায় সতর্ক আরবেলোয়া।
সিটির বিপক্ষে ম্যাচেই এমবাপ্পেকে চান এই স্প্যানিশ কোচ। আরবেলোয়া বলেন, ‘আমি চাই, সে যেন ম্যানচেস্টার সফরের জন্য প্রস্তুত হয়ে ওঠে। আমরা দেখবো, পরিস্থিতি কী দাঁড়ায়। (তাকে নিয়ে) আমরা রবিবার সিদ্ধান্ত নেবো।’