চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটা, গ্রেপ্তার ১

বরিশাল সংবাদদাতা

চাঁদা না দেওয়ায় এক ড্রেজার ব্যবসায়ীর কর্মচারীকে হাতুড়িপেটার অভিযোগে করা মামলায় বরিশালের উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় ধামুরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানার ওসি মুহা. রকিবুল ইসলাম। এ ঘটনার পর ওই নেতাকে ছাত্রদলের পদ থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় কমিটি।
গ্রেপ্তার মনির সরদার উপজেলার দক্ষিণ ধামুরা গ্রামের প্রয়াত হামেদ সরদারের ছেলে। তিনি উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ছিলেন।
ওসি রকিবুল ইসলাম বলেন, শুক্রবার রাতে ড্রেজার ব্যবসায়ী মনিরুল ইসলাম একটি মামলা করেন। এতে মনির সরদারকে প্রধান আসামি করা হয়।
মামলা সূত্রে জানা গেছে, বাদী মনিরুল ইসলাম একজন ড্রেজার ব্যবসায়ী। চুক্তিতে বালু ভরাটের কাজ করেন তিনি। উপজেলার শোলক ইউনিয়নে বালু ভরাটের জন্য তিনি পাইপ স্থাপন করেন। বালু সরবরাহের ড্রেজার আনার পর ৪ জানুয়ারি মনির সরদারের নেতৃত্বে ৭ থেকে ৮ জন দেশিয় অস্ত্র নিয়ে মনিরুলের কাছে ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
নিরুপায় হয়ে মনিরুল তিন দফায় তাদের ১ লাখ টাকা চাঁদা দেন। বাকি ১ লাখ টাকা নিতে ১৩ মার্চ দুপুরে দক্ষিণ ধামুরা গ্রামের রাঢ়ী বাড়ির সামনে যান আসামিরা। এ সময় চাঁদার টাকা দিতে অস্বীকৃতি জানালে ড্রেজারের মেকানিক আবু বক্কর হাওলাদারকে হাতুড়ি দিয়ে পিটিয়ে আহত করা হয়।
এ ঘটনার পর ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মনির সরদারকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগে উজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মনির সরদারকে তার পদ থেকে বহিষ্কার করা হলো। সেই সঙ্গে কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক তারেক সুজনকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব দেওয়া হয়।