শিরোনাম

আবার ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা

সিটিজেন স্পোর্টস ডেস্ক
আবার ফাইনালে মুখোমুখি সাবালেঙ্কা-রিবাকিনা
সাবালেঙ্কা ও রিবাকিনা। ছবি: সংগৃহীত

আরিনা সাবালেঙ্কা ও এলেনা রিবাকিনার শিরোপার মঞ্চে মুখোমুখি হওয়াটা নিয়মিত হয়ে দাঁড়িয়েছে। চার মাসের মধ্যে তৃতীয় ফাইনালে লড়তে যাচ্ছেন তারা। রবিবার (১৫ মার্চ) ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে মুখোমুখি হবেন সাবালেঙ্কা ও রিবাকিনা।

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বাংলাদেশ সময় শনিবার (১৪ মার্চ) সকালে সেমিফাইনালে চেক রিপাবলিকের লিন্ডা নসকোভাকে ৬-৩, ৬-৪ গেমে হারান র‍্যাঙ্কিংয়ের এক নম্বর সাবালেঙ্কা। র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে থাকা রিবাকিনা ৭-৫, ৬-৪ গেমে হারান ইউক্রেইনের এলিনা স্ভিতোলিনাকে।

ফাইনালে এই দুজনের আগের পাঁচবারের দেখায় চারটিতে জিতেছেন রিবাকিনা।

রিবাকিনা এই নিয়ে দ্বিতীয়বার ইন্ডিয়ান ওয়েলসের ফাইনালে উঠলেন। ২০২৩ সালে এখানে সাবালেঙ্কাকে হারিয়েই শিরোপা জিতেছিলেন।

এবার ফাইনালে উঠে রিবাকিনা বলেন, ‘আমি যতটা সম্ভব লড়াই করবো। আশা করি, দারুণ একটি ম্যাচ হবে।’

/টিই/