আগারগাঁও বাণিজ্য মেলার মাঠে ডিএনসিসির ঈদ জামাত

সিটিজেন ডেস্ক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানীর আগারগাঁওয়ে চিন-মৈত্রী সম্মেলন কেন্দ্র সংলগ্ন পুরাতন বাণিজ্য মেলার মাঠে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) উদ্যোগে কেন্দ্রীয় ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ঈদের দিন সকাল ৮টায় এই জামাত অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আজ রবিবার (১৫ মার্চ) ডিএনসিসির জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কেন্দ্রীয় ঈদ জামাত আয়োজন উপলক্ষে ডিএনসিসির কনফারেন্স রুমে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ঈদের জামাত আয়োজনের সময়সূচি ও সার্বিক প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের যথাযথভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দেন এবং নগরবাসীকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে বলেন।
ডিএনসিসি জানায়, মুসল্লিদের জন্য একটি সুশৃঙ্খল ও সুন্দর পরিবেশে ঈদের জামাত আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈদগাহে প্রবেশের জন্য তিনটি গেট রাখা হবে এবং নারীদের জন্য আলাদা প্রবেশপথের ব্যবস্থা থাকবে। পাশাপাশি মুসল্লিদের সুবিধার্থে ওজুর ব্যবস্থাও রাখা হবে।
ঈদের জামাতে নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) দুই প্লাটুন পুলিশ মোতায়েন করবে। এছাড়া ট্রাফিক ব্যবস্থাপনা, বিদ্যুৎ ও পানি সরবরাহ নিশ্চিত করতে ট্রাফিক বিভাগ, ডিপিডিসি ও ওয়াসা সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে।
পবিত্র ঈদুল ফিতরের কেন্দ্রীয় ঈদ জামাতে অংশগ্রহণের জন্য সকল ধর্মপ্রাণ মুসল্লি ও নগরবাসীকে আমন্ত্রণ জানিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন।