বিএনপি নেতা ও তার স্ত্রীকে পেটালেন ছাত্রলীগের দুই কর্মী

বরিশাল সংবাদদাতা

বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বিএনপির এক নেতা ও তার স্ত্রীকে পিটিয়েছেন ছাত্রলীগের দুই কর্মী। শনিবার (১৪ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গারুড়িয়া ইউনিয়নের ভান্ডারীকাঠী গ্রামে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন– গারুড়িয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. রফিক হাওলাদার এবং তার স্ত্রী মোসা. সালমা বেগম। বর্তমানে তারা বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতাল সূত্রে জানা যায়, অভিযুক্ত ছাত্রলীগ কর্মী নয়ন হাওলাদার রফিক হাওলাদারের বাড়ির পল্লী বিদ্যুতের মিটার থেকে অবৈধ সংযোগ নেওয়ার চেষ্টা করেন। তখন বাধা দিলে তর্কাতর্কির এক পর্যায়ে নয়ন হাওলাদার ও উজ্জ্বল হাওলাদার লাঠি দিয়ে রফিক হাওলাদারকে মারধর করে আহত করেন। এ সময় স্বামীকে রক্ষা করতে গেলে সালমা বেগমকেও মারধর করে হামলাকারীরা। পরে স্থানীয়রা চিৎকার শুনে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
অভিযুক্ত নয়ন হাওলাদার ভান্ডারীকাঠী গ্রামের নজরুল হাওলাদারের ছেলে এবং উজ্জ্বল হাওলাদার একই গ্রামের হানিফ হাওলাদারের ছেলে।
আহত বিএনপি নেতা রফিক হাওলাদার গণমাধ্যমকে বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ দিতে রাজি না হওয়ায় ছাত্রলীগ কর্মী নয়ন ও উজ্জ্বল আমার ওপর হামলা চালায় এবং স্ত্রীকেও মারধর করে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।
বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম সোহেল রানা বলেন, এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।