ইসরায়েলে সামরিক তথ্য পাচারের অভিযোগে ইরানে গ্রেপ্তার ২০

সিটিজেন ডেস্ক

ইসরায়েলের কাছে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা তথ্য পাচারের অভিযোগে ২০ জনকে গ্রেপ্তার করেছে ইরান। দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় আজারবাইজান প্রদেশে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশের প্রসিকিউটর অফিসের বিবৃতির বরাত দিয়ে সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্রেপ্তারকৃতরা ইসরায়েলের সাথে সহযোগিতা করার চেষ্টা করছিল। তাদের বিরুদ্ধে মূলত ইরানের বিভিন্ন সামরিক ও নিরাপত্তা স্থাপনার গোপন অবস্থানের সুনির্দিষ্ট তথ্য ইসরায়েলের কাছে পাঠানোর গুরুতর অভিযোগ আনা হয়েছে।
প্রসিকিউটরের কার্যালয় থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, ইহুদি শাসকগোষ্ঠীর সাথে যুক্ত ভাড়াটেদের বেশ কয়েকটি নেটওয়ার্ক এ চক্রের সাথে জড়িত ছিল। তারা সামরিক, আইন প্রয়োগকারী এবং নিরাপত্তা বাহিনীর অবস্থানের তথ্য শত্রুদের কাছে পাঠানোর কাজে যুক্ত ছিল এবং বিচারিক আদেশের মাধ্যমে ২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। যুদ্ধের প্রেক্ষাপটে এ ঘটনাটি বেশ তাৎপর্যপূর্ণ।
উল্লেখ্য, আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্স গত সপ্তাহেই এক প্রতিবেদনে জানিয়েছিল, ইসরায়েল সম্প্রতি ইরানের ওপর তাদের আক্রমণের একটি নতুন ধাপ শুরু করেছে। মূলত স্থলভাগে থাকা এ ধরনের তথ্যদাতাদের কাছ থেকে পাওয়া গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই ইরানের বিভিন্ন নিরাপত্তা চৌকিগুলোকে লক্ষ্য করে ইসরায়েল এসব হামলা চালাচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছিল।
সূত্র: আল জাজিরা