র্যাংকিংয়ে উন্নতি জ্যোতির

র্যাংকিংয়ে উন্নতি জ্যোতির
সিটিজেন স্পোর্টস ডেস্ক

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে প্রস্তুতি সারতে ত্রিদেশীয় সিরিজ খেলছে বাংলাদেশ। দল প্রথম দুই ম্যাচে হেরেছে। তবে ব্যক্তিগত পারফরম্যান্সে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন বাংলাদেশের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। বোলারদের তালিকায় বড় লাফ দিয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা।
মঙ্গলবার (২ মে) আইসিসি প্রকাশিত নারী ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ এ দেখা গেছে ব্যাটারদের র্যাঙ্কিংয়ে চার ধাপ উন্নতি করে ২০ নম্বরে অবস্থান করছেন তিনি। ত্রিদেশীয় সিরিজে প্রথম দুই ম্যাচে, স্কটল্যান্ডের সঙ্গে অপরাজিত ৪৬ ও নেদারল্যান্ডসের বিপক্ষে ৭৭ রান করেন জ্যোতি।
সোবহানা মোস্তারি এক ধাপ এগিয়ে ৪৬ নম্বরে ও স্বর্ণা আক্তার দুই ধাপ এগিয়ে ৬০ নম্বরে অবস্থান করছেন।
ত্রিদেশীয় সিরিজে বল হাতে আলো ছড়িয়েছেন পেসার ফারিহা তৃষ্ণা। নেদারল্যান্ডসের বিপক্ষে ২৬ রান খরচায় ২ উইকেট নেওয়ার সুফল পেয়েছেন তিনি। বোলারদের র্যাঙ্কিংয়ে ১৫ ধাপ এগিয়ে ফারিহা আছেন ৬২ নম্বরে।
বোলারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের হয়ে সবার ওপরে আছেন লেগ স্পিনার রাবেয়া খান। কোনো উন্নতি-অবনতি ছাড়াই ১৭ নম্বরে অবস্থান তার।

বিশ্বকাপে ইরানের দল ঘোষণা