বিশ্বকাপের আগে নিষিদ্ধ যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দুঃসংবাদ পেলো যুক্তরাষ্ট্র। ব্যাটসম্যান অ্যারন জোন্সকে সব ধরনের ক্রিকেট খেলা থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তার বিরুদ্ধে আইসিসির দুর্নীতি দমন আইনের পাঁচটি ধারা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে। অভিযোগের জবাব দেওয়ার জন্য জোন্সকে ১৪ দিন সময় দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে শ্রীলঙ্কায় হওয়া যুক্তরাষ্ট্র দলের প্রশিক্ষণ ক্যাম্পে ছিলেন ৩১ বছর বয়সী জোন্স। ক্যাম্পে থাকা ১৮ জন খেলোয়াড়ের মধ্যে আগামী মাসে হতে যাওয়া বিশ্বকাপের জন্য চূড়ান্ত ১৫ জনের দল নির্বাচিত করা হবে। তবে সাময়িক নিষিদ্ধ হওয়ায় জোন্স আর এই সুযোগ পাচ্ছেন না।
আইসিসি জানিয়েছে, জোন্সের বিরুদ্ধে অভিযোগগুলো মূলত ২০২৩-২৪ মৌসুমে বার্বাডোজে আয়োজিত ‘বিম-১০’ টুর্নামেন্টকে কেন্দ্র করে, যা ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজের (সিডব্লুআই) আওতাভুক্ত। পাঁচটি অভিযোগের মধ্যে দুটি আন্তর্জাতিক ম্যাচ-সংক্রান্ত, যা পড়েছে আইসিসিরর দুর্নীতি-বিরোধী আচরণবিধির অধীনে।
আইসিসির পক্ষ থেকে তার বিরুদ্ধে দুর্নীতিমূলক কার্যকলাপে জড়ানোর জন্য পাওয়া প্রস্তাবের বিষয়টি আইসিসির অ্যান্টি-করাপশন ইউনিটকে না জানানোর অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অভিযোগ আনা হয়েছে তদন্তে প্রাসঙ্গিক তথ্য গোপন বা বিকৃত করার মাধ্যমে আকুর তদন্তে বাধা দেওয়ার অভিযোগও।
আইসিসি বলেছে, অভিযোগগুলো একটি বৃহৎ তদন্তের অংশ। ভবিষ্যতে অন্যান্য ব্যক্তি বা সংশ্লিষ্টদের বিরুদ্ধেও অভিযোগ আসতে পারে।
অভিযোগের প্রেক্ষিতে অ্যারন জোন্সকে তাৎক্ষণিকভাবে সব ধরনের ক্রিকেট থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
অভিযোগের জবাব দেওয়ার জন্য তাকে ১৪ দিনের সময় বেধে দেওয়া হয়েছে। শৃঙ্খলামূলক কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করা হবে না বলেও জানিয়েছে আইসিসি।
২০১৯ সালে যুক্তরাষ্ট্র দলে অভিষেক হয় জোন্সের। ৩১ বছর বয়সী এই ক্রিকেটার যুক্তরাষ্ট্রের হয়ে ১০০ আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন, যার মধ্যে ৫২টি ওয়ানডে এবং ৪৮টি টি-টোয়েন্টি।