অস্ট্রেলিয়াকে উড়িয়ে পাকিস্তানের সিরিজ জয়

সিটিজেন স্পোর্টস ডেস্ক

সাত বছরের অপেক্ষা শেষে গেল বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচ জিতেছিল পাকিস্তান। একদিন পর লাহোরে জয়ের ধারা ধরে রাখলো স্বাগতিকরা। শনিবার (৩১ জানুয়ারি) দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তান ৯০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিজেদের করে নিয়েছে পাকিস্তান।
আগে ব্যাটিং করে ১৯৮ রান করে পাকিস্তান। জবাব দিতে নেমে মাত্র ১০৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। অজিদের বিপক্ষে ২০১৮ সালের পর এটি প্রথম টি-টোয়েন্টি সিরিজ জয়।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে অস্ট্রেলিয়া ব্যাটিং ধসের মুখে পড়ে। স্কোরবোর্ডে দলীয় ৫৪ রান করতেই নেই অর্ধেক ব্যাটসম্যান। তাদের প্রথম ছয় ব্যাটসম্যানের মধ্যে কেবল মিচেল মার্শ (১৮) ও ক্যামেরন গ্রিন (৩৫) দুই অঙ্কের ঘরে রান করেন। পরের ৫ উইকেটে আর ৫৪ যোগ করতে পারে সফরকারীরা। গ্রিনের পর দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান করেন ম্যাথু শর্ট। এছাড়া দুই অঙ্কের ঘরে রান তোলেন জাভিয়ের বার্টলেট (১০)।
আবরার ৩ ওভারে ১৪ রানে ৩ উইকেট নেন। ১৪তম ওভারে পরপর দুটি উইকেট নিয়ে হ্যাটট্রিকের সম্ভাবনা জাগানো শাদাব ৪ ওভারে ২৬ রান দিয়ে ৩ উইকেট পান।
তার আগে পাকিস্তান ইনিংসে দলীয় ১৭ রানে সাহিবজাদা ফারহান ও সাইম আইয়ুবের ওপেনিং জুটি ভাঙে। সাহিবজাদা ৫ রানে আউট হন। দ্বিতীয় উইকেটে সাইমের সঙ্গে ২৫ বলে ৫৫ রান তোলার পথে একাই ১৯ বলে ৪৪ রান করেন সালমান আগা। সাইম ১১ বলে ২৩ রানে থামলে জুটি ভাঙে। বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হন বাবর আজম। ৫ বলে ২ রান করে আউট হন তিনি।
চতুর্থ উইকেটে উসমানের সঙ্গে সালমান ৪৯ রানের জুটি গড়েন। ১৩তম ওভারে তিনি আউট হওয়ার আগে ৪০ বলে ৭৬ রান করেন, ইনিংসে ছিল ৮ চার ও ৪ ছয়। ২৫ বলে ফিফটি করেন পাকিস্তান অধিনায়ক।
পরে শাদাব খান ও উসমানের ৩৯ বলে ৬৩ রানের জুটিতে বড় সংগ্রহ নিশ্চিত করে পাকিস্তান। ৩৫ বলে ফিফটি পূর্ণ করেন উসমান। ব্যক্তিগত ৫৩ রানে বিদায় নেন তিনি। শেষ দিকে শাদাব ও মোহাম্মদ নওয়াজের ৪ বলে ১০ রানে অপরাজিত জুটি কার্যকর ভূমিকা রাখে। ২০ বলে ২৮ রানে শাদাব ও নওয়াজ ৩ বলে ৯ রানে অপরাজিত ছিলেন।
ম্যাচসেরা হয়েছেন সালমান আগা।