শিরোনাম

শেষ মুহূর্তের গোলে ম্যান ইউনাইটেডকে রুখে দিলো এভারটন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
শেষ মুহূর্তের গোলে ম্যান ইউনাইটেডকে রুখে দিলো এভারটন
শেষ মুহূর্তের গোলের পর এভারটন খেলোয়াড়দের উল্লাস

ম্যাচ শেষ হতে তখন আর কয়েক সেকেন্ড বাকি। জয়ের পথেই ছিল ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু শেষ মুহূর্তে সবকিছু বদলে গেলো। মেইটল্যান্ড-নাইলসের গোলে মূলবান এক পয়েন্ট আদায় করে নেয় এভারটন।

রবিবার (৬ সেপ্টেম্বর) প্রতিপক্ষের মাঠে প্রিমিয়ার লিগে দুইবার এগিয়ে গিয়েও জিততে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। রোমাঞ্চকর লড়াইটি শেষ হয়েছে ২-২ গোলে।

চারটি গোলই হয়েছে দ্বিতীয়ার্ধে। ৪৬ মিনিটে ব্রায়ান এমবেউমো ম্যানইউকে এগিয়ে নেওয়ার পর, ৮৩ মিনিটে সমতা আনেন এভারটনের তারিক জর্জ। পাঁচ মিনিট পরই বেনিজামিন সেসকোর গোলে এগিয়ে যায় রেড ডেভিলরা। এরপর, যোগ করা সময়ের শেষ মিনিটে মেইটল্যান্ড-নিইলসের নৈপুন্যে হার এড়ায় এভারটন।

স্বাগতিক এভারটনের ১৮ শটের ছয়টি লক্ষ্যে ছিল। আর ম্যানইউ ১৪টি শট নিয়ে তিনটি লক্ষ্যে রাখতে পারে।

হার দিয়ে আসর শুরুর পরের ম্যাচে ইপ্সউইচ টাউনের বিপক্ষে বড় জয় পায় ম্যানচেস্টার ইউনাইটেড। কিন্তু সেই ধারা ধরে রাখতে পারলো না তারা। তিন ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে আছে দলটি। এক জয় ও দুই ড্রয়ে ৫ পয়েন্ট নিয়ে অষ্টম স্থানে এভারটন।

/টিই/