শিরোনাম

রোহিতের নতুন ইনিংস

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
রোহিতের নতুন ইনিংস
রোহিত শর্মা

ব্যাট হাতে ক্রিকেট মাঠে বহুবার দর্শকদের আনন্দ দিয়েছেন রোহিত শর্মা। এবার তার নতুন ইনিংস শুরু হচ্ছে ভিন্ন মঞ্চে। ভারতীয় ক্রিকেট তারকা এবার হতে যাচ্ছেন একটি নতুন গেম শোর সঞ্চালক। যার নাম ‘ফ্যামিলি ফুল হাউজ উইথ রোহিত শর্মা’।

সনি পিকচার্স নেটওয়ার্কস ইন্ডিয়া জানিয়েছে, আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সনি এন্টারটেইনমেন্ট টেলিভিশন ও সনিলিভে প্রচার হবে অনুষ্ঠানটি।

৩৯ বছর বয়সী রোহিত সেটে নিজের প্রথম দিনের কিছু ঝলক ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন।

সেটে রোহিতের জন্য তৈরি বিশেষ লাউঞ্জেও ফুটে উঠেছে তার ক্রিকেট পরিচয়। দেয়ালে ফ্রেমবন্দি করা হয়েছে তার আইকনিক জার্সি। দেয়ালে রয়েছে ‘হিটম্যান’ লেখা নকশা।

রোহিতের টেলিভিশনে অভিষেক হচ্ছে তার ক্রিকেট ক্যারিয়ারের এক গুরুত্বপূর্ণ সময়ে। টেস্ট ও টি-টোয়েন্টি থেকে অবসর নেওয়ার পর এখন তিনি শুধু ওয়ানডে ক্রিকেটেই খেলছেন। বয়সের কারণে ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে ভারত দলের পরিকল্পনায় তার জায়গা নিয়ে আলোচনা চলছে।

ওয়ানডেতে ২৮৮ ম্যাচে ১১ হাজার ৮৯৫ রান করেছেন রোহিত। করেছেন ৩৪টি সেঞ্চুরি ও ৬২টি হাফসেঞ্চুরি।

/টিই/