শিরোনাম

১৪ ছক্কায় ৯৫ বলে ১৭১ সূর্যবংশীর

স্পোর্টস ডেস্ক
১৪ ছক্কায় ৯৫ বলে ১৭১ সূর্যবংশীর
সেঞ্চুরি করেছেন বৈভব সূর্যবংশী।

ভারতের কিশোর ব্যাটসম্যান বৈভব সুর্যবংশী তার দুর্দান্ত ফর্ম ধরে রেখেছেন। এবার অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপের উদ্বোধনী ম্যাচেই বাজিমাত করেছেন। আজ শুক্রবার দুবাইয়ে আইসিসি একাডেমি গ্রাউন্ডে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৫৬ বলে করেছেন সেঞ্চুরি। শেষ পর্যন্ত ৯৫ বলে খেলেন ১৭১ রান।

২০২৫ সালে ধারাবাহিকভাবে রান করা বাঁহাতি এই ব্যাটার ইনিংসে ৯ চার ও ১৪ ছক্কা হাঁকান। ১৪ বছরের সূর্যবংশী মাত্র ৩০ বলে ফিফটি পূর্ণ করেন। ৮৫ রানে থাকাকালীন লং-অফে উদ্দিশ সুরিকে ছক্কা মারতে গিয়ে জীবন পান তিনি। জীবন পেয়ে পূর্ণ করেন সেঞ্চুরি।

চলতি বছর অর্থাৎ ২০২৫ সালে সূর্যবংশী সেঞ্চুরি করেলেন চারটি। এর আগে রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলে মাত্র ৩৮ বলে ১০১ রান করেছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান। রাইজিং স্টারস এশিয়া কাপে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে করেছিলেন ৪২ বলে ১৪৪ রান। ২ ডিসেম্বর সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ৬১ বলে করেন ১০৮।