দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

দেশের ফ্রিল্যান্সারদের জন্য একটি স্বচ্ছ, নিরাপদ ও হয়রানিমুক্ত ভেরিফিকেশন ব্যবস্থা গড়ে তোলার ক্ষুদ্র প্রয়াস হিসেবে দেশের প্রথম সরকারি ফ্রিল্যান্সার আইডি ম্যানেজমেন্ট সফটওয়্যার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি বিভাগের সভাকক্ষে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব এই সফটওয়্যার উদ্বোধন করেন।
ফয়েজ আহমদ তৈয়্যব বলেন, ‘অতীতের অভিজ্ঞতা-বিশেষ করে হয়রানি ও আর্থিক জালিয়াতির অভিযোগ গুরুত্বের সঙ্গে বিবেচনা করে পুরো প্রক্রিয়াটি সম্পূর্ণ বিনামূল্যে রাখা হয়েছে। আবেদন ফি, নবায়ন ফি ও প্রসেসিং ফিসহ সব ধরনের আর্থিক লেনদেন বাতিল করা হয়েছে।’
তিনি জানান, ‘আইডি ভেরিফিকেশনের জন্য তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের (ডিওআইসিটি) ২৯ জন প্রকৌশলী একটি রিসোর্স পুল হিসেবে কাজ করবেন। কারিগরি সহায়তায় থাকবেন চারজন সাপোর্ট এক্সপার্ট। শিগগিরই এপিআই (এপিআই) ভিত্তিক ভেরিফিকেশন ব্যবস্থা চালু হবে, যার দুই স্তরের ভেরিফিকেশন নিয়ে ফ্রিল্যান্সার কমিউনিটির সঙ্গে সমঝোতা হয়েছে।’
ফয়েজ আহমদ তৈয়্যব আরও বলেন, ‘প্ল্যাটফর্মটির ভিএপিটি (ভিএপিটি) সফলভাবে সম্পন্ন হয়েছে এবং আজ থেকেই সাইনআপ ও ফ্রিল্যান্সার আইডির জন্য আবেদন করা যাবে। ফ্রিল্যান্সারদের ইউজার এক্সপেরিয়েন্স উন্নয়নে কমিউনিটি লিডার ও বাংলাদেশ কল সেন্টার অ্যাসোসিয়েশন যৌথভাবে কাজ করবে।’
ইতোমধ্যে সাইটের ভিএপিটি সফলভাবে সম্পন্ন করা হয়েছে। সাইন আপ এবং ফ্রিল্যান্সার আইডির জন্য ইউআরএল freelancers.gov.bd এই ওয়েবসাইটে আবেদন করা যাবে।
আগে যে সকল ফ্রিল্যান্সাররা অর্থ দিয়ে প্রতারিত হয়েছেন তাদের বিষয়ে আইসিটি বিভাগের পদক্ষেপ বিষয়ে জানতে চাইলে তথ্যপ্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ বলেন, যদি কেউ অভিযোগ করে দেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।