আসিফ মাহমুদকে নিয়ে দুদকের সমালোচনায় মনিরা শারমিন

সিজেডএন ডেস্ক

সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ এবং এ বিষয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) সংবাদ সম্মেলনের পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নারীশক্তির আহ্বায়ক মনিরা শারমিন।
দুদকের দেওয়া অভিযোগের পরিসংখ্যানকে ‘হাস্যকর’ উল্লেখ করে এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন তিনি।
বুধবার (২ আগস্ট) নিজের ফেসবুক আইডিতে দেওয়া পোস্টে মনিরা শারমিন অভিযোগের অঙ্ক নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি দুদকের সংবাদ সম্মেলনে বক্তব্য দেওয়া মুখপাত্রের উপস্থাপন নিয়েও সমালোচনা করেন।
পোস্টে তিনি লেখেন, ১৮৮ জন কর্মকর্তার বদলি বাণিজ্যের অভিযোগে প্রতি কর্মকর্তার কাছ থেকে নেওয়া অর্থের হিসাব নিয়ে তার প্রশ্ন রয়েছে। একই সঙ্গে তিনি দুদকের সংবাদ সম্মেলনে ব্যবহৃত ‘প্রাথমিক সত্যতা’ শব্দবন্ধ নিয়েও মন্তব্য করেন।
দুদকের সংবাদ সম্মেলনে অভিযোগের বিষয়ে উপস্থাপনা ও তথ্য প্রকাশের ধরন নিয়েও সমালোচনা করেন জাতীয় নারীশক্তির এই আহ্বায়ক।
এর আগে আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু হওয়ার তথ্য জানায় দুদক।
তবে মনিরা শারমিনের ফেসবুক পোস্টে উত্থাপিত মন্তব্য ও অভিযোগের বিষয়ে দুদকের কোনো বক্তব্য পাওয়া যায়নি।