ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ক্লাস শুরুর তারিখ পরিবর্তন

ঢাকা কলেজ সংবাদদাতা

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (ডিসিইউ) সংযুক্ত কলেজগুলোতে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া প্রথম বর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরুর তারিখ পরিবর্তন করে ২২ সেপ্টেম্বর করা হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কার্যালয় থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের নির্দেশক্রমে এতে স্বাক্ষর করেন রেজিস্ট্রার মো. শহীদুর রহমান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলোর ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম পূর্বনির্ধারিত ৬ সেপ্টেম্বরের পরিবর্তে আগামী ২২ সেপ্টেম্বর থেকে শুরু হবে।
এর ফলে বিশ্ববিদ্যালয়ের কলা ও সমাজবিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটের বিভিন্ন বিভাগের নবীন শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হতে যাচ্ছে।
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির সংযুক্ত কলেজগুলো হলো- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি তিতুমীর কলেজ, সরকারি বাংলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল কলেজ এবং বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির আহ্বায়ক শুভ, সদস্যসচিব স্মৃতি