বিপুল ভোটে জয়ের আশা আফরোজা আব্বাসের

বিপুল ভোটে জয়ের আশা আফরোজা আব্বাসের
জ্যেষ্ঠ প্রতিবেদক

ভোট দিতে এসে ঢাকা-৮ আসনে ধানের শীষের প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী ও বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, ভোটারদের উপস্থিতি সন্তোষজনক ও পর্যাপ্ত। ভোটের পরিবেশ অনেক ভালো।
বুধবার (১২ ফেব্রুয়ারি) আফরোজা আব্বাস সকাল ৭ টা ৫০ মিনিটে মির্জা আব্বাস মহিলা ডিগ্রি কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন। ভোট শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
আফরোজা আব্বাস বলেন, ‘এখন পর্যন্ত যেভাবে ভোট হচ্ছে, তাতে আমরা আশাবাদী। ভোটারদের উপস্থিতি ভালো। মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন। আশা করছি আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবো।’
মির্জা আব্বাসের কর্মীরা বিভিন্ন কেন্দ্রে দখল করছেন-এমন অভিযোগের বিষয়ে তিনি বলেন, ‘অভিযোগ যে কেউই করতে পারে। অভিযোগটাই বড় না, সুষ্ঠুভাবে ভোট হওয়াটাই বড় কথা। সবচেয়ে বড় বিষয় হলো ভোটারদের উপস্থিতি বেড়েছে এবং সবাই শান্তিপূর্ণভাবে ভোট দিতে পারছেন।’
তিনি আরও বলেন, ‘ধারা অব্যাহত থাকলে ধানের শীষের প্রতিটি প্রার্থীই বিপুল ভোটে জয়ী হবে বলে আমরা আশা করছি।’
উল্লেখ্য, বুধবার সকাল থেকেই ঢাকা-৮ আসনের বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা গেছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বেলা সাড়ে ১১টা পর্যন্ত ভোটগ্রহণ শান্তিপূর্ণ পরিবেশে চলছে বলে জানা গেছে।