৩০ আসনে ভোট পুনর্গণনার দাবিতে ইসিতে জামায়াত জোটের নেতারা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০টি আসনে ভোট জালিয়াতি, কারচুপি ও ফলাফলের শিটে ঘষামাজার অভিযোগ তুলে ভোট পুনর্গণনার দাবি জানাতে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে দেখা করতে গেছেন ১১ দলীয় ঐক্যের নেতারা।
রবিবার (১৫ ফেব্রুয়ারি) বেলা ১১টা ৪০ মিনিটে তারা রাজধানীর আগারগাঁওয়ে পৌঁছান।
এর আগে শনিবার (১৪ ফেব্রুয়ারি) বিকালে এক সংবাদ ব্রিফিংয়ে ইসিতে যাওয়ার বিষয়টি জানান বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
তিনি বলেন, নির্বাচনের দিন বিভিন্ন আসনে জালিয়াতি, ভোট প্রদানে বাধা, এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং ফলাফল শিটে ওভাররাইটিং ও ঘষামাজার মতো অনিয়মের ঘটনা ঘটেছে। এসব বিষয়ে তাৎক্ষণিকভাবে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাদের জানানো হয়েছিল।
তিনি আরও বলেন, কিছু আসনে ফল প্রকাশে অস্বাভাবিক দেরি হয়েছে, আবার কিছু আসনে ‘বিদ্যুৎগতিতে’ ফল ঘোষণা করা হয়েছে। এতে পক্ষপাতদুষ্ট আচরণের আশঙ্কা তৈরি হয়েছে। যেসব আসনে নির্বাচনী আচরণবিধি মানা হয়নি এবং অনিয়ম হয়েছে, সেসব আসনে পুনর্গণনার আবেদন করা হবে বলে জানান তিনি।
একইসঙ্গে সম্ভাব্য সব ধরনের আইনি পদক্ষেপ নেওয়ার কথাও বলেন তিনি।
যেসব আসনে পুনর্গণনার আবেদন করা হবে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মোট ৩০টি আসনে পুনর্গণনার আবেদন করা হবে। বিভাগ অনুযায়ী আসনগুলোর বণ্টন হলো–
ঢাকা বিভাগ: ৭টি আসন— ঢাকা-৭, ঢাকা-৮, ঢাকা-১০, ঢাকা-১৩, ঢাকা-১৭, কিশোরগঞ্জ-৩, গোপালগঞ্জ-২।
রংপুর বিভাগ: ৭টি আসন — পঞ্চগড়-১, ঠাকুরগাঁও-২, দিনাজপুর-৩, দিনাজপুর-৫, লালমনিরহাট-১, লালমনিরহাট-২, গাইবান্ধা-৪।
রাজশাহী বিভাগ: ২টি আসন — বগুড়া-৩, সিরাজগঞ্জ-১।
খুলনা বিভাগ: ৩টি আসন — যশোর-৩, খুলনা-৩, খুলনা-৫।
বরিশাল বিভাগ: ৩টি আসন — বরগুনা-১, বরগুনা-২, ঝালকাঠি-১, পিরোজপুর-২।
ময়মনসিংহ বিভাগ: ৩টি আসন — ময়মনসিংহ-১, ময়মনসিংহ-৪, ময়মনসিংহ-১০।
চট্টগ্রাম বিভাগ: ৪টি আসন — ব্রাহ্মণবাড়িয়া-৫, চাঁদপুর-৪, চট্টগ্রাম-১৪, কক্সবাজার-৪।