শিরোনাম

বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টি হলে কী হবে

সিটিজেন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের সেমিফাইনালে বৃষ্টি হলে কী হবে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ওঠা চার দলের অধিনায়ক। ছবি: সংগৃহীত

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ওঠার লড়াইয়ে দুটি সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড ও ভারত-ইংল্যান্ড। ম্যাচ দুটি হবে কলকাতা ও মুম্বাইয়ে। তবে সেমিফাইনাল যদি বৃষ্টির কারণে না হয়, কারা ফাইনালে উঠবে বা রিজার্ভ ডে কি আছে।

বুধবার (৪ মার্চ) কলকাতায় দক্ষিণ আফ্রিকার প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বৃহস্পতিবার মুম্বাইয়ে ইংল্যান্ড মুখোমুখি হবে ভারতের। দুই সেমিফাইনালের কোনোটি যদি বৃষ্টিতে ভেসে যায়, সেই চিন্তা থেকে আইসিসি রিজার্ভ ডে রেখেছে।

ম্যাচ বৃষ্টির কারণে দেরিতে শুরু হলে অফিসিয়ালরা ওই দিন অতিরিক্ত ৯০ মিনিট এবং পরের দিন ১২০ মিনিট সময় পাবেন, যেন ম্যাচটি অন্তত ৫ ওভারে খেলা হয়।

তাও সম্ভব না হয়ে ম্যাচ পরিত্যক্ত হলে, ফল নির্ধারণ হবে সুপার এইটের পয়েন্ট টেবিলের ওপর ভিত্তি করে। সেক্ষেত্রে গ্রুপের শীর্ষে থাকার সুবিধা পাবে দলগুলি। এমনটি হলে প্রথম সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকা ও দ্বিতীয় সেমিফাইনালে ইংল্যান্ড বিজয়ী হবে এবং ফাইনাল খেলবে।

এ নিয়ে টানা তৃতীয়বার বিশ্বকাপের সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে ইংল্যান্ড ও ভারত। ২০২২ সালে ভারতের স্বপ্ন ভেঙে ফাইনালে উঠে পাকিস্তানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ইংলিশরা। দুই বছর পর মুদ্রার উল্টোপিঠ দেখে তারা। ২০২৪ আসরে রোহিত শর্মার ভারত সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে ফাইনালে ওঠে এবং দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

কাকতালীয় ব্যাপার হচ্ছে, ভারত-ইংল্যান্ড সেমিফাইনাল জয়ী দলই হয়েছে গত দুইবারের চ্যাম্পিয়ন।

/টিই/