সরকার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে: ছাত্রশক্তি সভাপতি

নিজস্ব প্রতিবেদক

বর্তমান সরকার জুলাই গণঅভ্যুত্থান নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ আহসান।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে যুক্তরাষ্ট্র-ইসরায়েলি সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ও ইরানের ওপর আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত মানববন্ধনে তিনি এ কথা বলেন।
জাহিদ আহসান বলেন, ২০২৪ সালে যে রক্তক্ষয়ী জুলাই অভ্যুত্থান সংঘটিত হয়েছে, সেই গণঅভ্যুত্থান নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বর্তমান সরকার। সংস্কার এবং জুলাই সনদ নাকি অবৈধ, এর পক্ষে বিএনপির আইনজীবীদের পক্ষ থেকে রিট করা হয়েছে। এর সঙ্গে সরকারের সুস্পষ্ট কানেকশন রয়েছে। যে রিট করা হয়েছে, সেটি বিচ্ছিন্ন কোনো রিট নয়। হাইকোর্ট রুল জারি করেছে, সেটা কোনো বিচ্ছিন্ন রুল নয়। এটা বিএনপির প্ল্যান। তারা জুলাই গণঅভ্যুত্থান এবং সংস্কারকে অস্বীকার করতে চায়।
তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থান রাজনৈতিক ফয়সালা। এই ফয়সালা ৫ আগস্ট বাংলাদেশের মানুষ করেছে। এটাকে আবার টেনে নিয়ে কোর্টে যাওয়ার কোনো দরকার নেই। যে ফয়সালা রাজপথে হয়েছে, সে ফয়সালা আর হাইকোর্টে হবে না।
তিনি আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান নিয়ে বিএনপি সরকার যে তামাশা শুরু করেছে, সেই তামাশা থেকে বিরত থাকতে হবে। জুলাই সনদ যদি বৈধ না হয়, তাহলে তারেক রহমানের সরকারও বৈধ নয়, অন্তর্বর্তীকালীন সরকারও বৈধ নয়। অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচনও বৈধ নয়।
এসময় তিনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল কর্তৃক ইরানের উপর হামলার নিন্দা জানান।