১৫ মার্চের মধ্যে বাজেট প্রস্তাব জমা দেয়ার কথা জানালো এনবিআর

জ্যেষ্ঠ প্রতিবেদক

আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেট প্রণয়নের কাজ শুরু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। যুগোপযোগী, অংশীদারত্বমূলক এবং গণমুখী বাজেট তৈরির লক্ষ্যে ব্যবসায়ী সংগঠনগুলোর কাছ থেকে প্রস্তাবনা চাওয়া হয়েছে।
মঙ্গলবার (৩ মার্চ) এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ এ তথ্য জানিয়েছেন।
এনবিআর জানিয়েছে, বিভিন্ন চেম্বার ও অ্যাসোসিয়েশনকে আগামী ১৫ মার্চের মধ্যে তাদের বাজেট-সংক্রান্ত সুপারিশ ও প্রস্তাব লিখিতভাবে দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)-এর কাছে পাঠাতে হবে। একই সঙ্গে প্রস্তাবের একটি সফটকপি ই-মেইলের মাধ্যমে এনবিআরে পাঠানোর অনুরোধ করা হয়েছে।
সংস্থাটি বলছে, অংশগ্রহণমূলক ও ন্যায়সঙ্গত বাজেট প্রণয়নের জন্য সব পর্যায়ের করদাতা, শিল্প ও বণিক সমিতি, ট্রেড অ্যাসোসিয়েশন, পেশাজীবী সংগঠন, গবেষণা প্রতিষ্ঠান এবং বুদ্ধিজীবী মহলের মতামত গুরুত্বপূর্ণ। রাজস্ব আহরণ কার্যক্রমকে আরও কার্যকর, বিশ্লেষণধর্মী ও প্রতিনিধিত্বশীল করতে আগ্রহী সংশ্লিষ্ট সবাইকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানিয়েছে এনবিআর।
প্রতি বছর বাজেট প্রণয়নের আগে বিভিন্ন খাতের অংশীজনদের মতামত নিয়ে থাকে রাজস্ব বোর্ড। এবারও সেই ধারাবাহিকতায় ব্যবসায়ী সংগঠনগুলোর সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে চায় সংস্থাটি।