সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানসহ ৩৫ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও তার স্ত্রীসহ ৩৫ জনের বিরুদ্ধে ঋণ জালিয়াতির অভিযোগে চার্জশিটের অনুমোদন দিয়েছে দুদক। এছাড়া আলোচনায় উঠে এসেছে বিগত সরকারের প্রভাবশালী সাবেক দুই সচিবের দুর্নীতিও।
সোমবার (২ মার্চ) দুর্নীতি দমন কমিশন (দুদক) এই অনুমোদন দেয়।
দুদকের উপ-পরিচালক আকতারুল ইসলাম বলেন, বিদেশে হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর বিরুদ্ধে। তিনি ইউসিবিএল থেকে ঋণের নামে ২৩ কোটি টাকা উত্তোলন করে তা ৩৫ সহযোগীর মাধ্যমে পাচার ও আত্মসাৎ করেন।
সাইফুজ্জামান চৌধুরী ২০১৪ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ভূমি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী এবং ২০১৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত একই মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের সংসদ নির্বাচনের আগে তার বিরুদ্ধে বিদেশে বিপুল সম্পদ গড়ার অভিযোগ ওঠে।
আকতারুল ইসলাম বলেন, দুদকের এই তালিকায় বিগত আওয়ামী লীগ শাসনামলের দাপুটে আমলাদের নামও রয়েছে।
হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে সাবেক বিমান সচিব মুহিবুল হকের বিরুদ্ধেও। এই অবস্থায় তার স্ত্রীর নামে কেনা ৪ কোটি ২০ লাখ টাকার একটি বিলাসবহুল ফ্ল্যাট জব্দের আদেশ দিয়েছেন আদালত।
অপরদিকে ঘুষ-দুর্নীতির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সাবেক সচিব মুনশী শাহাব উদ্দিন আহমেদের বিরুদ্ধে অনুসন্ধানে নেমেছে দুদক।