দুদক চেয়ারম্যান ও দুই কমিশনারের পদত্যাগ

বিশেষ প্রতিনিধি

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. এম এ মোমেন এবং অপর দুই কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ পদত্যাগ করেছেন।
মঙ্গলবার (৩ মার্চ) বিকালে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে ফিরে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিয়েছেন।
এ বিষয়ে কমিশনার মিঞা মুহাম্মদ আলি আকবার গণমাধ্যমকে বলেন, কোনো চাপ নয়, নিয়মতান্ত্রিকভাবে পদত্যাগ করেছেন দুদকের চেয়ারম্যান ও দুই কমিশনার।
জানা গেছে, মঙ্গলবার বেলা আড়াইটার পর দুদকের চেয়ারম্যানসহ পদত্যাগ করা দুই কমিশনারকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের এক নম্বর ভবনে প্রবেশ করতে দেখা যায়। ১০ মিনিটের মধ্যেই তারা পদত্যাগপত্র জমা দিয়ে বের হয়ে যান।
উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ১২ ডিসেম্বর চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত সিনিয়র সচিব ড. এম এ মোমেনকে দুদকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়। এছাড়া ১০ ডিসেম্বর কমিশনার হিসেবে নিয়োগ পান অবসরপ্রাপ্ত জেলা জজ মিঞা মুহাম্মদ আলি আকবার আজিজী (তদন্ত) এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ (অনুসন্ধান)। তারা যথাক্রমে ১১ ও ১৫ ডিসেম্বর নিজ নিজ পদে যোগদান করেছিলেন।
এর আগে পদত্যাগের বিষয়ে জানতে চাইলে দুদক চেয়ারম্যান ড. এম এ মোমেন গণমাধ্যমকে বলেন, আমরা বিষয়টি নিয়ে কথা বলতে মন্ত্রিপরিষদ বিভাগে যাচ্ছি। সেখানে কথাবার্তা বলে দেখি। যদি সিদ্ধান্ত নিতে হয়, তবে কমিশনে ফিরে এসে পদত্যাগ করবো। এর বেশি এখন কিছু বলতে পারছি না।
পদত্যাগের আইনি প্রক্রিয়া সম্পর্কে তিনি জানান, নিয়ম অনুযায়ী পদত্যাগ করতে হলে রাষ্ট্রপতিকে সম্বোধন করে এক মাস আগে জানাতে হয়। তবে বর্তমান পরিস্থিতিতে শেষ পর্যন্ত কী ঘটে, তা দেখার বিষয়।