শিরোনাম

আজ শুরু হচ্ছে গণতন্ত্রের পদযাত্রা: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
আজ শুরু হচ্ছে গণতন্ত্রের পদযাত্রা: স্বরাষ্ট্রমন্ত্রী
জাতীয় সংসদ ভবনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনকে জনগণের প্রত্যাশা ও গণতন্ত্রের নতুন সূচনা হিসেবে উল্লেখ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার (১২ মার্চ) সকালে সংসদের প্রথম অধিবেশনে যোগ দিতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, আজ জনগণের প্রত্যাশিত সংসদ বসতে যাচ্ছে। এই সংসদের মাধ্যমে গণতন্ত্রের পদযাত্রা শুরু হবে এবং জুলাই শহীদদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের পথ খুলে যাবে।

বৃহস্পতিবার সকাল ১১টায় শুরু হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। সংবিধান অনুযায়ী নতুন সংসদের প্রথম অধিবেশনে ভাষণ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তার এই ভাষণ আগে মন্ত্রিসভায় অনুমোদন করা হবে এবং পরে সংসদ সদস্যরা তা নিয়ে আলোচনা করবেন।

তবে রাষ্ট্রপতির ভাষণ ঘিরে ইতিমধ্যে আপত্তি জানিয়েছে বিরোধী দল জামায়েত ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি হামিদুর রহমান আজাদ বলেছেন, বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচিত হওয়ায় তার সংসদে ভাষণ দেওয়া উচিত নয়।

তিনি বলেন, স্বৈরাচারী শেখ হাসিনার দোসর বর্তমান রাষ্ট্রপতি। তার সংসদে ভাষণ দেওয়ার কোনো সুযোগ নেই। বিএনপি কেন তাকে দিয়ে ভাষণ দেওয়াবে, তা বোধগম্য নয়। এটি জুলাই গণ-অভ্যুত্থানের চেতনার পরিপন্থী।

/এসএ/