ধর্মনিরপেক্ষ শাসনব্যবস্থা গড়ে তোলার ঘোষণা থালাপতির

সিটিজেন ডেস্ক

তামিলনাড়ুর জনগণকে ‘নতুন শাসনব্যবস্থা ও নতুন সূচনার’ জন্য ঐক্যবদ্ধ হতে হবে। আজ থেকে ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ শুরু হলো বলে জানিয়েছেন রাজ্যটির নতুন মুখ্যমন্ত্রী সি জোসেফ বিজয় থালাপতি।
রোববার (১০ মে) চেন্নাইয়ের জওহরলাল নেহরু ইনডোর স্টেডিয়ামে শপথ গ্রহণ শেষে এ কথা বলেন তিনি।
বিজয় বলেন, আমি জনগণকে মিথ্যা প্রতিশ্রুতি দেব না এবং ‘প্রকৃত ধর্মনিরপেক্ষ সামাজিক ন্যায়ের নতুন যুগ’ গড়ে তুলতে কাজ করব। একই সঙ্গে আমার সরকারের কাজ মূল্যায়নের জন্য জনগণের কাছে চাই।
তিনি বলেন, আমাকে ছাড়া আর কোনো ক্ষমতার কেন্দ্র থাকবে না। আমিই একমাত্র ক্ষমতার কেন্দ্র হবো।
মুখ্যমন্ত্রী বলেন, তামিলনাড়ু সরকারের বর্তমান অবস্থা অত্যন্ত উদ্বেগজনক। রাজ্যের মোট ঋণ ১০ লাখ কোটি রুপির বেশি হয়ে গেছে। অসহনীয় বোঝা রেখে সরকারি কোষাগার প্রায় খালি করে ফেলা হয়েছে। এমন পরিস্থিতিতেই আমরা দায়িত্ব নিয়েছি। দায়িত্ব নেওয়ার পরই প্রকৃত অবস্থা জানা সম্ভব হবে। সবকিছু মূল্যায়নের পর আমরা একটি শ্বেতপত্র প্রকাশ করব। আমি স্বচ্ছ সরকার পরিচালনা করতে চাই, জনগণকে প্রকৃত অবস্থা জানাতে চাই এবং সেখান থেকেই এগোতে চাই। সেটাই হবে আমার প্রথম দায়িত্ব।
তিনি বলেন, আজ আপনারাই সেই কারণ, যার জন্য আমি বলতে পারছি ‘আমি সি জোসেফ বিজয়’। আমি কোনো ত্রাণকর্তা নই। আমি একজন সাধারণ মানুষ, যিনি সাধারণ জীবনযাপন করেন।
বিজয় বলেন, আমি মানুষকে মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করব না। আমি আপনাদের পরিবারেরই একজন। আপনারাও আমাকে সেভাবেই দেখেছেন বলেই সিনেমায় এত বড় জায়গা দিয়েছেন। সবকিছু ছেড়ে আমি রাজনীতিতে এসেছি আপনাদের কাছে আমার কৃতজ্ঞতার ঋণ শোধ করতে। আর আপনারা আমাকে ভালোবাসা দিয়ে গ্রহণ করেছেন।
এ সময় মঞ্চে উপস্থিত জোটসঙ্গী নেতাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন বিজয়। একইসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে, কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কে সি ভেনুগোপাল, তামিলনাড়ু কংগ্রেস নেতা কে সেলভাপেরুনথাগাই, প্রবীণ চক্রবর্তী, সিপিআই(এম) নেতা এম এ বেবি, থোল থিরুমাভালাভান, ডি রাজাসহ জোটের অন্য নেতাদেরও ধন্যবাদ জানান তিনি।
এদিকে, বিজয়কে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন থালাপতি বিজয়