শিরোনাম

তাসকিনের পর মিরাজের সাফল্য

নিজস্ব প্রতিবেদক
তাসকিনের পর মিরাজের সাফল্য
তাসকিন আহমেদ ও মিরাজ ভুগাচ্ছে পাকিস্তানকে। ছবি: ক্রিকইনফো

মিরপুর টেস্টের তৃতীয় দিনে এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তানের ৪ উইকেট তুলে নিয়েছে স্বাগতিক বাংলাদেশ।

আজানের পর পাকিস্তানের অধিনায়ক শান মাসুদকেও আউট করেন তাসকিন আহমেদ। আর সৌদ শাকিল এবং ফজলকে ফেরান স্পিনার মেহেদী হাসান মিরাজ।

অফ স্টাম্পের বাইরের বল ড্রাইভ খেলেছিলেন শান মাসুদ। শর্ট পয়েন্টে থাকা সাদমান ইসলাম নিচু হয়ে আসা বল মুঠোয় নেন দারুণভাবে। পাকিস্তান অধিনায়ক করেন ১৭ বলে ৯ রান। দুটি চার মারেন তিনি।

সৌদ শাকিলকে এলবিডব্লিউর ফাঁদে ফেলেন মিরাজ। ৪ বল খেলে কোনো রান করতে পারেননি সৌদ। রিভিউ নিয়েছিলেন। তবে বল ব্যাটে লাগেনি, হিট করেছে উইকেটেই।

ফজল মিরাজের বলে তাইজুলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন। অভিষিক্ত ফজল ১২০ বলে ৬০ রান করে আউট হন। তার ইনিংসে ছিল ৭ চার ও ১ ছক্কা।

এ রিপোর্ট লেখা পর্যন্ত পাকিস্তান প্রথম ইনিংসে ৬৪ ওভারে করেছে ৫ উইকেটে ২৩০ রান।

/টিই/