শিরোনাম

দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
দক্ষিণ কোরিয়া যাচ্ছেন আসিফ মাহমুদ
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক মানবাধিকার সম্মেলনে অংশ নিতে দক্ষিণ কোরিয়া সফরে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। রবিবার (১০ মে) রাতে দক্ষিণ কোরিয়ার উদ্দেশ্যে রওনা করবেন তিনি।

জানা গেছে, দক্ষিণ কোরিয়ার গুয়াংজু শহরে ‘ওয়ার্ল্ড হিউম্যান রাইটস সিটিস ফোরাম ২০২৬- এ যুক্ত হবেন আসিফ মাহমুদ। সফরকালে তিনি আন্তর্জাতিক মানবাধিকার, নাগরিক অধিকার এবং গণতান্ত্রিক অংশগ্রহণ বিষয়ক বিভিন্ন সেশনে অংশ নেবেন। পাশাপাশি দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময় সভায় তাদের বিভিন্ন সমস্যা, সম্ভাবনা ও প্রবাসী সমাজের ভূমিকা নিয়ে আলোচনা করবেন।

এছাড়াও, এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্সের দক্ষিণ কোরিয়া চ্যাপ্টারের উদ্যোগে আয়োজিত একাধিক সাংগঠনিক সভা, প্রতিনিধি বৈঠক এবং কমিউনিটি সংযোগমূলক কার্যক্রমেও অংশ নেবেন আসিফ মাহমুদ।

সফর শেষে আগামী ১৯ মে রাতে আসিফ মাহমুদের দেশে ফেরার কথা রয়েছে।

/এফআর/