শাহ আলী মাজারের ঘটনায় জামায়াতকে জড়ানো ভিত্তিহীন: এহসানুল মাহবুব
সিটিজেন ডেস্ক

প্রকাশ : ১৭ মে ২০২৬, ২১: ১৬

রাজধানীর মিরপুরের শাহ আলী মাজারে হামলার ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে ওঠা অভিযোগকে ‘অপ্রমাণিত, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে দাবি করেছেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সেক্রেটারি অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
শনিবার (১৭ মে) দেওয়া এক বিবৃতিতে তিনি এ দাবি করেন।
বিবৃতিতে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি দায়িত্বশীল, গণতান্ত্রিক ও আদর্শিক রাজনৈতিক সংগঠন। দলটি কখনো মাজার, ধর্মীয় প্রতিষ্ঠান কিংবা কোনো ব্যক্তি বা গোষ্ঠীর ধর্মীয় অধিকার ও স্বাধীনতায় হস্তক্ষেপ করে না এবং হামলা-সহিংসতার রাজনীতিতে বিশ্বাস করে না।
তিনি বলেন, সম্প্রতি কবি ও চিন্তক ফরহাদ মজহার জামায়াতে ইসলামীকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন, তা ‘দুঃখজনক ও অনভিপ্রেত’। কোনো নিরপেক্ষ তদন্ত বা সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া একটি দায়িত্বশীল রাজনৈতিক দলকে দায়ী করে বক্তব্য দেওয়া একজন সচেতন বুদ্ধিজীবীর কাছ থেকে জাতি প্রত্যাশা করে না বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াতের এ নেতা বলেন, এ ধরনের বক্তব্য সমাজে বিভ্রান্তি, বিভাজন ও অস্থিরতা সৃষ্টি করতে পারে। দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় যাচাই-বাছাই ছাড়া কোনো ব্যক্তি বা সংগঠনের বিরুদ্ধে অভিযোগ উত্থাপন থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।
বিবৃতিতে তিনি আরও বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী সবসময় শান্তি, সহনশীলতা, সম্প্রীতি ও আইনের শাসনে বিশ্বাসী। শাহ আলী মাজারে ঘটে যাওয়া ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে বিচারের আওতায় আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছে দলটি।

/এমআর/