শিরোনাম

ম্যানেজার পদে লোক নেবে সুলতান’স ডাইন

সিটিজেন ডেস্ক
ম্যানেজার পদে লোক নেবে সুলতান’স ডাইন
প্রতীকী ছবি

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জনপ্রিয় রেস্তোরাঁ সুলতান’স ডাইন। প্রতিষ্ঠানটি ম্যানেজার (ব্রাঞ্চ অপারেশন) পদে জনবল নিয়োগ দেবে। ইতোমধ্যে শুরু হওয়া আবেদন চলবে আগামী ১৯ জুন পর্যন্ত। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন এবং দুপুরের খাবার ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: সুলতান’স ডাইন

পদের নাম: ম্যানেজার (ব্রাঞ্চ অপারেশন)

পদসংখ্যা: ০৫ জন

শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি

অন্যান্য যোগ্যতা: রেস্তোরাঁ/হোটেল ক্ষেত্রে ম্যানেজার হিসেবে অভিজ্ঞতা থাকতে হবে।

অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর

চাকরির ধরন: ফুলটাইম

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: শুধু পুরুষ

বয়সসীমা: ২৮ থেকে ৪০ বছর

কর্মস্থল: যেকোনো জায়গায়

বেতন: ২৫,০০০-৩০,০০০ টাকা (মাসিক)

অন্যান্য সুবিধা: টি/এ ও মোবাইল বিল, দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস এবং কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধা।

আবেদন করবেন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদন শেষ: ১৯ জুন ২০২৬

/এফআর/