শিরোনাম

‘নগদে’ চাকরি, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ একাধিক সুবিধা

সিটিজেন ডেস্ক
‘নগদে’ চাকরি, সাপ্তাহিক ২ দিন ছুটিসহ একাধিক সুবিধা
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিজিটাল আর্থিক সেবামূলক প্রতিষ্ঠান নগদ লিমিটেড। বাংলাদেশ ডাক বিভাগের অধীন এই প্রতিষ্ঠানটি ডেপুটি লিড ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ৮ এপ্রিল থেকে আবেদন শুরু হয়েছে, চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী মাসিক বেতন ছাড়াও সাপ্তাহিক ২দিন ছুটি এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: নগদ লিমিটেড
পদের নাম: ডেপুটি লিড ইঞ্জিনিয়ার
বিভাগ: কোর সার্ভিস অপারেশন
পদসংখ্যা: ১টি

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বা ইনফরমেশন টেকনোলজিতে বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা
অন্যান্য যোগ্যতা: প্রযুক্তি ও বিদ্যমান প্রক্রিয়ায় দক্ষতা

চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসভিত্তিক
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
বয়সসীমা: উল্লেখ নেই

কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে

সুবিধাসমূহ: প্রভিডেন্ট ফান্ড, চিকিৎসা ভাতা, মোবাইল বিল, সাপ্তাহিক ২ দিন ছুটি, পারফরম্যান্স বোনাস, বিমা সুবিধা, বার্ষিক ইনক্রিমেন্ট এবং বছরে ২টি উৎসব বোনাস।

আবেদন প্রক্রিয়া: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে এবং বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে লিংকে ক্লিক করুন

আবেদনের শেষ সময়: ১৮ এপ্রিল ২০২৬

/জেএইচ/