রাজধানীতে শুরু ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা

নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে শুরু হয়েছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা ‘ঢাকা ট্রাভেল মার্ট ২০২৬’। বৃহস্পতিবার (৯ এপ্রিল) থেকে শনিবার পর্যন্ত প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলের বলরুমে বসছে এই মেলা। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে মেলার এবারের আসর।
মেলায় বাংলাদেশের পাশাপাশি নেপাল, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, সৌদি আরব, তুরস্ক, ভিয়েতনাম, চীনের বিভিন্ন সংস্থা অংশগ্রহণ করছে।
ভ্রমণ, বিমান চলাচল ও আতিথেয়তা খাতের বিভিন্ন সেবা তুলে ধরার লক্ষ্যে ৫০টিরও বেশি প্রতিষ্ঠান মেলায় অংশ নিচ্ছে। এসব প্রতিষ্ঠান ১০টি প্যাভিলিয়ন ও ৮০টিরও বেশি বুথে তাদের পণ্য ও সেবা প্রদর্শন করবে।

২১তম এই মেলার আয়োজন করেছে পাক্ষিক পর্যটন বিষয়ক প্রকাশনা ‘দ্য বাংলাদেশ মনিটর’। সহযোগিতায় রয়েছে ‘এয়ার অ্যাস্ট্রা’ এবং ‘ইউএস-বাংলা এয়ারলাইন্স’।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে থাকবেন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত এবং সংসদ সদস্য এম নাসের রহমান।
জানা গেছে, মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের বিমান টিকিটে বিশেষ ছাড়, ট্যুর প্যাকেজ, হোটেল ও রিসোর্ট বুকিং এবং মেডিকেল ট্যুরিজমসহ বিভিন্ন সেবায় আকর্ষণীয় অফার দেবে।
এই মেলা সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।