যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইরানিরা

যুদ্ধবিরতি নিয়ে যা ভাবছেন ইরানিরা
সিটিজেন ডেস্ক

দীর্ঘ ৪০ দিনের রক্তক্ষয়ী যুদ্ধের পর দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই যুদ্ধবিরতির স্থায়িত্ব নিয়ে সন্দিহান সাধারণ ইরানিরা।
যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি নিয়ে তেহরানের কেন্দ্রস্থলে সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানতে কথা বলা হলে দেখা গেছে কারও মধ্যে স্বস্তি, কারও মধ্যে সন্দেহ। তবে অধিকাংশের মনে অনিশ্চয়তাই বেশি।
এক নারী বলেন, ‘এক দিনও যদি হত্যা আর রক্তপাত ছাড়া কাটে, সেটাই অনেক ভালো। এতে আমরা খুশি হব। আল্লাহর কসম, এত মানুষ মারা যেতে দেখে আমি এতটাই ভেঙে পড়েছিলাম যে নিজের ঘরেও থাকতে পারছিলাম না।’
আরেক ব্যক্তি বলেন, ‘আমাদের শহিদ নেতাকে এখনো দাফন করা হয়নি। যুদ্ধের নিয়মও লঙ্ঘিত হচ্ছে। এমতাবস্থায় যুদ্ধবিরতির কোনো অর্থই নেই।’ তিনি বিশেষভাবে লেবাননে চলমান ইসরায়েলি হামলার কথাও উল্লেখ করেন।
অন্য এক নারী এই যুদ্ধবিরতি টিকবে বলে মনে করেন না। তার ভাষায়, ‘সবই ট্রাম্পের সাজানো নাটক। এই যুদ্ধবিরতির ওপর আমাদের কোনো বিশ্বাস নেই।’
সূত্র: আল জাজিরা