শিরোনাম

লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেবে যুক্তরাষ্ট্র?

সিটিজেন ডেস্ক
লেবাননে হামলা বন্ধে ইসরায়েলকে চাপ দেবে যুক্তরাষ্ট্র?
লেবাননে ইসরায়েলের হামলার পর ধোয়ার কুণ্ডুলি। ছবি: সংগৃহীত

বিশ্লেষকদের মতে, লেবাননে ইসরায়েলের চলমান সামরিক অভিযান যুক্তরাষ্ট্রের জন্যও একটি বড় উদ্বেগের বিষয় হয়ে উঠেছে। কারণ, এসব অভিযান এবং এর প্রতিক্রিয়ায় ইরানের ভূমিকা চলমান আলোচনাকে ঝুঁকির মুখে ফেলছে।

এমন আশঙ্কা রয়েছে যে, লেবাননে ইসরায়েলের কর্মকাণ্ড অব্যাহত থাকলে সদ্য হওয়া যুদ্ধবিরতি এবং যেকোনো চুক্তি দ্রুত ভেঙে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইঙ্গিত দিয়েছেন, ইসরায়েল হয়তো সংযত আচরণ করতে পারে। তবে বিশ্লেষকদের প্রশ্ন, এটা কি কেবলই ‘অবাস্তব আশাবাদ’! এর কোনো নিশ্চিত উত্তর এখনো নেই।

সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইসরায়েলের পদক্ষেপ যদি আলোচনাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করে, তাহলে যুক্তরাষ্ট্র কি তেলআবিবের ওপর চাপ প্রয়োগ করবে?

এ বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তেমন কোনো স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়নি।

পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানসহ পুরো অঞ্চলজুড়ে যুদ্ধবিরতির ঘোষণা দেওয়া হয়। তবে লেবাননে এই যুদ্ধবিরতি কার্যকর নয় জানিয়ে বুধবার মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননজুড়ে প্রায় ১০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েল। দিনভর চলা এই রক্তক্ষয়ী হামলায় অন্তত ২৫৪ জন নিহত হয়েছেন। এছাড়া ১১৬৫ জন আহত হয়েছেন।

সূত্র: আল জাজিরা

/জেএইচ/