শিরোনাম

ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর

মাদারীপুর সংবাদদাতা
ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেলো শিশুর
রবিউল সরদার। ছবি: সংগৃহীত

মাদারীপুরের কালকিনি উপজেলায় ঘুড়ি ওড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল সরদার নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রবিউল কালকিনি উপজেলার দক্ষিণ গোপালপুর গ্রামের খোকন সরদারের ছেলে।

স্থানীয়রা জানান, বুধবার বিকালে কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ডের দক্ষিণ গোপালপুর এলাকার নয়ন হাওলাদারের বাসার ছাদে ওঠেন রবিউল ও তার বন্ধুরা। এ সময় অসাবধানবশত ছাদের ওপর দিয়ে যাওয়া এক লাখ ৩৩ হাজার ভোল্টেজের বিদ্যুতের তারে স্পৃষ্ট হয় রবিউল।

গুরুতর অবস্থায় শিশুটিকে উদ্ধার করে প্রথমে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রবিউলকে রাতে পাঠানো হয় রাজধানী ঢাকার শাহবাগ থানার একটি হাসপাতালে। বৃহস্পতিবার ভোরে সে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।

মাদারীপুরের কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল আলম গণমাধ্যমকে বলেন, বিদ্যুৎস্পৃষ্টে এক শিশুর মৃত্যু হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

/এসআর/