অনুমতি ছাড়া হরমুজে জাহাজ চলাচল নয়: ইরান

সিটিজেন ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতি হলেও অনুমতি ছাড়া হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা অব্যাহত রেখেছে ইরান। অনুমতি না নিয়ে হরমুজ প্রণালি পাড়ি দিলে ওই জাহাজ ধ্বংস করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছে তেহরান।
বুধবার (৮ এপ্রিল) যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি হলে দীর্ঘ প্রায় ৪০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেয় ইরান। তবে এখন থেকে এই রুট ব্যবহার করতে হলে তেহরানের অনুমতি লাগবে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার সন্ধ্যায় ইরানের নৌবাহিনী হরমুজ ও আশপাশে থাকা জাহাজগুলোকে বার্তা পাঠায়। এতে বলা হয়, হরমুজ এখনও বন্ধ আছে। যদি কোনো জাহাজ অনুমতি ছাড়া এই প্রণালি দিয়ে চলার চেষ্টা করে, তাহলে সেটি ধ্বংস করে দেওয়া হবে।
যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর অবশ্য দুটি জাহাজ হরমুজ পাড়ি দিয়েছে। তবে এরপরই ইরানের নৌবাহিনীর কাছ থেকে কঠোর সতর্কতা আসে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী পেটে হেগসেথ অবশ্য এক সংবাদ সম্মেলনে দাবি করেন, হরমুজ প্রণালি খুলে দেওয়া হয়েছে। তবে ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তারা রয়টার্সকে বলেছেন, আগামী শুক্রবার সীমিত ও নিয়ন্ত্রিত আকারে এটি খুলে দেওয়া হতে পারে। অর্থাৎ যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তারা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে আলোচনায় বসার আগ মুহূর্তে বিশ্ববাণিজ্যের গুরুত্বপূর্ণ এই রুটটি খোলা হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া যুদ্ধবিরতি ভেস্তে যাওয়ার শঙ্কা দেখা দিয়েছে। লেবাননে দখলদার ইসরায়েলের ভয়াবহ ও নির্বিচার বোমবর্ষণে শত শত মানুষ হাতাহত হয়েছে। লেবাননে হামলা অব্যাহত থাকলে আলোচনা ভেস্তে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞরা।
সূত্র: রয়টার্স